
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় গত বছরের ৩০ নভেম্বর। মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তিন মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। কবে ফল প্রকাশ করা হবে, সে বিষয়েও বার কাউন্সিল কিছু জানাচ্ছে না। এমন পরিস্থিতিতে ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষানবিশ আইনজীবীরা।
বুধবার (৪ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের পর অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
লিখিত বক্তব্যে শিক্ষানবিশেরা বলেন, নিয়ম অনুযায়ী প্রতিবছর দুটি তালিকাভুক্তি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। ২০২৩ সালে পরীক্ষা অনুষ্ঠিত হলেও ২০২৪ সালে কোনো পরীক্ষা হয়নি। এতে প্রার্থীদের এক বছর অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে।
তাঁরা জানান, গত বছরের ২৫ এপ্রিল এমসিকিউ, ২৮ জুন লিখিত ও ৩০ নভেম্বর ভাইভা পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু ভাইভা শেষ হওয়ার তিন মাস পার হলেও ফলাফল প্রকাশের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট ঘোষণা দেয়নি বাংলাদেশ বার কাউন্সিল।
দীর্ঘসূত্রতার কারণে তাঁরা আদালতে পূর্ণাঙ্গভাবে আইনচর্চা করতে পারছেন না বলে অভিযোগ করেন। তাঁদের ভাষ্য, পেশাগত পরিচয়হীনতা, আর্থিক সংকট ও মানসিক চাপে দিন কাটাতে হচ্ছে। যে সময়ে তরুণ আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা, সে সময়ে ফলাফলের অপেক্ষায় অনিশ্চয়তায় থাকতে হচ্ছে।

ঢাকা বার অ্যাসোসিয়েশনের শিক্ষানবিশ আইনজীবী নীলিম মজুমদার বলেন, ‘গত বছরের নভেম্বরে আমি ভাইভা পরীক্ষা দিয়েছি। তিন মাস পার হয়েছে, এখনো আমাদের রেজাল্ট প্রকাশ করা হয়নি। আমি জানতে চাই, কেন প্রকাশ করা হয়নি। কেন এখনো প্রকাশ করা হচ্ছে না। আমি জানি না, আমি পাস না ফেল করব। আমাদের জীবন অনিশ্চয়তার মধ্যে। কেন আমাদের সঙ্গে এই বৈষম্য। আমাদের রেজাল্ট রেডি। কেন প্রকাশ করা হচ্ছে না। আজই রেজাল্ট চাই। একটি বার ভাইভা রেজাল্ট দিতে কি তিন মাস সময় লাগে। কেন যৌক্তিক কারণ ছাড়াই বিলম্ব করা হচ্ছে। এখন আমাদের কোর্ট অঙ্গনে থাকার কথা। কিন্তু ভাগ্যের কী পরিহাস, আমরা এখন প্রেসক্লাবে দাঁড়িয়েছি ভাইবার রেজাল্ট প্রকাশের দাবিতে। এমনিতেই আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার ও লাঞ্ছনার শিকার। আমরা টানা ২-৩ বছর বই পড়ে ভাইভা পর্যন্ত এসেছি। অনেকে ৫-৬ বছর পড়ে এই পরীক্ষায় ভাইভা পর্যন্ত এসেছে। আমাদের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। আমাদের অপরাধ কী?’
অতীতে ভাইভা শেষ হওয়ার এক থেকে দুই দিনের মধ্যেই ফল প্রকাশের নজির রয়েছে উল্লেখ করে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, মাসের পর মাস বিলম্ব অযৌক্তিক ও হতাশাজনক। এ পরিস্থিতি শুধু প্রার্থীদের ব্যক্তিগত জীবনেই নয়, ভবিষ্যৎ আইন অঙ্গনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
সংবাদ সম্মেলন থেকে শিক্ষানবিশ আইনজীবীরা সম্মানের সঙ্গে বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি দ্রুত ফল প্রকাশের আহ্বান জানান। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা বার কাউন্সিল ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১০ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১১ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৬ দিন আগে