
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক যাত্রীর পোশাক পুড়িয়ে ৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের স্বর্ণ পাওয়া গেছে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় ওই যাত্রীকে আটক করা হয়।
রাতে এসব তথ্য জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা প্রদীপ কুমার সরকার বলেন, শারজাহ থেকে একটি বেসরকারি উড়োজাহাজে সকাল ৮টা ৪১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোহাম্মদ শহীদ মিয়া। গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কাস্টমস গোয়েন্দারা গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি ১০ গ্রাম স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। কিন্তু তল্লাশি করে পাওয়া যায় ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার।
কাস্টমস কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, পরে তাঁকে আর্চওয়ে করানো হয়। পরনে অত্যধিক পরিমাণ জামাকাপড় দেখা যায়। ওই জামাকাপড়ের ওজনও অস্বাভাবিক পরিলক্ষিত হয়। পরে পোশাকগুলো খুলে স্ক্যান করানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।
এই কাস্টমস কর্মকর্তা জানান, ওই যাত্রীর পরনে ছিল ১৬টি পোশাক। এর মধ্যে ৯টি শর্ট প্যান্ট, ৬টি স্যান্ডো গেঞ্জি, ১টি ফুল প্যান্ট। বিমানবন্দরের ক্যানোপি–১–এ বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে পোশাকগুলো পোড়ানো হয়। পোড়ানোর পর ৪ কেজি ৪৯২ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া তাঁর কাছ থেকে ৩০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা। স্বর্ণগুলো গুঁড়া করে বিশেষ কায়দায় পোশাকের গায়ে লাগানো ছিল।
জব্দকৃত স্বর্ণগুলো ঢাকার শুল্ক গুদামে রাখা হবে। সেই সঙ্গে স্বর্ণ চোরাচালানের অপরাধে আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা হবে বলে জানান কাস্টমস গোয়েন্দা প্রদীপ কুমার সরকার।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১৩ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬