
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুম শুরু হবে আগামীকাল। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকসানাকে দল টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন। এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় থিকসানাকে ‘চতুর ও কার্যকর স্পিনার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে হায়দরাবাদ। স্বাগত জানাতে গিয়ে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বোলারের একটি ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লিখেছে, ‘ভালো করে এসেছেন। চতুর স্পিনার মাহিশ থিকসানা এখন হায়দরাবাদ কিংসমেনের দলে যোগ দিয়েছেন।’
এর আগেও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মার্নাশ লাবুশেন। এ ছাড়া দলে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, সাইম আইয়ুব, কুশল পেরেরা, শারজিল খান, হাসান খানদের মতো ক্রিকেটাররা। সবশেষ থিকসানা যোগ দেওয়ায় অনুমিতভাবেই শক্তি বেড়ে গেল হায়দরাবাদের।
২০২১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন থিকসানা। সব সংস্করণে অভিষেক হলেও লঙ্কানদের সাদা বলের দলে নিয়মিত তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ৮৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৮২ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ৭.০৮ রান। এ ছাড়া ৪.৬০ ইকোনমি রেটে ৫৯ ওয়ানডেতে ৭৯ উইকেট নিয়েছেন থিকসানা।
বিশ্বজুড়ে বিভিন্ন জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ—যেমন আইপিএল, আইএল টি-টোয়েন্টি, এসএ টি-টোয়েন্টি, সিপিএল এবং এলপিএলের মতো টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে থিকসানার। সব মিলিয়ে এই সংস্করণে ২২৫ ম্যাচের ২২৪ ইনিংসে ২৩০ উইকেট নিয়েছেন তিনি। থিকসানার এই অভিজ্ঞতা পিএসএলে নিজেদের অভিষেক মৌসুমে ভালোভাবেই কাজে লাগাতে চাইবে হায়দরাবাদ।
প্রথমবারের মতো এবারের পিএসএলে অংশ নিচ্ছে আটটি দল। হায়দরাবাদ ছাড়া অন্য নতুন ফ্র্যাঞ্চাইজিটি হলো পিন্ডিজ। টুর্নামেন্টে ৩৯ দিনে মোট ৪৪টি ম্যাচ মাঠে গড়াবে। পিএসএল শুরুর আগে সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ছয় ভেন্যুর পরিবর্তে কেবল করাচি ও লাহোরেই টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে গড়াবে। সেই সঙ্গে দর্শক ছাড়া পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে তেলের সংকট তৈরি হওয়ায় এসব সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৬ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৬