
ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চেয়ে রাজনীতিবিদ মাশরাফি পরিচয়টা মুখ্য হয়ে উঠেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ঘরোয়া ক্রিকেটে দেড় বছর ধরে খেলতে পারছেন না তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ককে থাকতে হচ্ছে লোকচক্ষুর অন্তরালে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ মনে করেন, মাশরাফির বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপে ফাইনাল, ভারত-দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়— মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এমন আরও অনেক স্মৃতি ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে পেরেছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের একসুতোয় মাশরাফি গেঁথেছিলেন বলেই বাংলাদেশ একটা স্বর্ণযুগ পার করেছিল। প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ৫০ ম্যাচ জিতিয়েছেন মাশরাফি।
মিরপুরে আজ লাল দল-সবুজ দলের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফারুক। মাশরাফি কি বিসিবিতে আসতে পারবেন—এই প্রশ্নের উত্তরে বিসিবি সহসভাপতি বলেন, ‘মাশরাফির বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল সেটা কিন্তু এখানে লেখা আছে। ওয়ানডে দল আজ যে অবস্থায় এসেছি বা তার সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো দলকে একত্রিত করার। সেদিক থেকে বিবেচনা করলে তার যদি অন্য কোনো সমস্যা না থাকে বা সে যদি আসতে চায় বোর্ডে, তাহলে আসবে। এটার দায়িত্ব আমি না আসলে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন মাশরাফি। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও জানিয়েছেন, মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই ক্রিকেটে ফিরতে পারবেন মাশরাফি। আমিনুলের সুরেই যেন আজ সুর মিলিয়েছেন ফারুক। মিরপুরে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সহসভাপতি বলেন, ‘মাশরাফির ব্যাপারটা তো আমি জানিনা। তার আইনগত কোনো সমস্যা আছে কি না, এটা আমি জানি না। তবে মাশরাফি তো আপনি জানেন যে একজন অধিনায়ক হিসেবে সে কী করেছে বাংলাদেশের জন্য। এটা যদি আমি আজকে যেমন আমার সম্পর্কে আপনারা অনেক কথা বলবেন, সেটা বলে কিন্তু আমাকে বাংলাদেশের অধিনায়ক থেকে বাদ দিতে পারবেন না আপনি। এটা হয়ে গেছে।’
মাশরাফির মতো সাকিব আল হাসানের নামেও রয়েছে একাধিক মামলা। সাকিবকেও আইনগত দিকগুলো ঠিক করে আসতে হবে বলে মনে করেন ফারুক। বিসিবি সহসভাপতি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা আমি বলেছিলাম যে এটা এখন যে পর্যায়ে আছে বোর্ডের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন তার যে আইনগত দিকগুলো আছে, এটা সরকারের সঙ্গে বসতে হবে। আইনিভাবে লড়াই করেই আসতে হবে এবং লড়াই করার পরে তাকে দলে নেওয়ার ব্যাপারটা। নির্বাচক প্যানেল তখন চিন্তা করবে তার ফিটনেস নিয়ে। সাকিব একজন ব্র্যান্ড। এখন যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলেই সে বাংলাদেশ দলে খেলতে পারবে।’
প্রদর্শনী ম্যাচে আজ লাল দল-সবুজ দল মুখোমুখি হয়েছে। আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৩ রান করেছে সবুজ দল। পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৯০ রানে গুটিয়ে গেছে। ২৪ বলে ৫০ রানের পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়েছেন রফিক।

২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৬ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৬