
স্বাধীনতা দিবসের আগের দিন বাস দুর্ঘটনায় শোকাহত পুরো বাংলাদেশ। দৌলতদিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া সৌহার্দ্য পরিবহন থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ। পদ্মাপাড়ে স্বজনহারাদের আর্তনাদ স্পর্শ করেছে মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, লিটন দাসসহ দেশের তারকা ক্রিকেটারদেরও।
স্বাধীনতা দিবসের দিন হু হু করে কাঁদছে মুশফিকের হৃদয়। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘বাস দুর্ঘটনার সেই ভিডিও দেখে নিজেকে খুব অসহায় লেগেছে। বুক ভরা হাহাকার নিয়ে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে থাকার তৌফিক দিন-এটাই প্রার্থনা।’ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানরাও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
বাসডুবিতে হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিম ইকবাল, তাসকিন, লিটন দাসরাও। তামিম গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটির ডুবে যাওয়ার ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন। ফটোকার্ডটি শোকের কালো আবহে আচ্ছন্ন এবং লেখা, ‘আমরা শোকাহত ও ২০২৬ সালের ২৫ মার্চ তারিখকে স্মরণ করব।’ ক্যাপশনে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষকে দোয়ায় রাখছি। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য আর আরোগ্য দান করুন।’
ফেসবুকে আজ সাকিব লিখেছেন, ‘গতকালকের মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা। নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার হোক। এই প্রার্থনা রইল।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’ তাসকিন লিখেছেন, ‘সকালে যারা ঘর থেকে বের হয়েছিল, কেউই ভাবেনি এটাই শেষ যাত্রা। পদ্মার এই দুর্ঘটনা সত্যিই হৃদয় ভেঙে দেয়। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি রইল গভীর সমবেদনা। আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন।’
কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাস গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। অনেকে ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন বলে বেঁচে যান। কেউ কেউ সাঁতরে উঠলেও অনেকেই তাঁদের মা, বাবা, ভাইবোনকে হারিয়েছেন। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
২ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
১৬ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
২৫ ফেব্রুয়ারি ২০২৬