
দ্বিতীয় ওয়ানডেতে ১২৮ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে পাকিস্তান। তবে সফরকারীদের জয় ছাপিয়ে রানআউট বিতর্কে আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেদী হাসান মিরাজ। সালমান আলী আগাকে রানআউট করে বেশ তোপের মুখেই পড়েছেন বাংলাদেশ অধিনায়ক। আলোচিত ইস্যুতে মিরাজকে গলির ক্রিকেট বয়ের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।
এক্সে দেওয়া বার্তায় কামরান লিখেছেন, ‘মেহেদী হাসান, আপনি জাতীয় দলের অধিনায়ক কিন্তু আপনার আচরণটা ছিল একটা গলির ক্রিকেট বয়ের মতো। আপনাকে স্পোর্টসম্যানশিপ স্পিরিট দেখাতে হবে।’
অন্য দেশের সাবেক ক্রিকেটাররা সমালোচনা করলেও আলোচিত ইস্যুতে মিরাজের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ এবং কোচরা। বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ সংবাদ সম্মলেন বলেন, ‘ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে ড্রেসিংরুম থেকেও বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছে। বলটি তখনও খেলায় ছিল। সালমান আলী আগা ক্রিজ থেকে বেশ অনেকটা দূরে ছিলেন। সম্ভবত তিনি ভেবেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গেছে এবং তিনি মিরাজকে বলটি তুলে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন। অন্য দিকে মিরাজ সম্পূর্ণ খেলার মধ্যে ছিলেন এবং তিনি সুযোগ দেখা মাত্রই রান আউট করেছেন। মিরাজ কোনো ভুল করেনি।’
এমসিসির আইন থাকায় মিরাজের করা রানআউট নিয়ে বিতর্কের কিছু দেখছেন না লিটন দাস। এই ঘটনায় অধিনায়কের স্পোর্টসম্যানশিপ নষ্ট হয়নি বলেও মনে করেন তিনি, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি; এটা আন্তর্জাতিক ম্যাচ। যেহেতু আইনে আছে আউট। আমি তো এখানে কোনো দিক থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু। যে যার ব্যক্তিগত মতামত দিতেই পারে। আমাদের কাছে মনে হয়েছে এটা আউট… তো আউট।’

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৪ দিন আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
২০ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
২১ দিন আগে