Ajker Patrika

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ
বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দুই সহকারী কোচকে পাবে না নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোচিং করানোর অনুমতি পেয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম। এ জন্য দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে থাকতে পারবেন না এই দুজন। এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসএলের পরবর্তী পর্ব শুরু হবে আগামী ২৬ মার্চ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রনকি; ওরামকে দেখা যাবে তাঁর সহকারী কোচের ভূমিকায়। আগামী ১৫ থেকে ২৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ১৭ এপ্রিল থেকে ২ মে বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ব্ল্যাক ক্যাপরা। এদিকে পিএসএলের পরবর্তী পর্ব শেষ হবে ৩ মে।

দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে না থাকলেও পিএসএলে কোচিংয়ের অভিজ্ঞতা রনকি ও ওরামের জন্য কাজে দেবে বলে মনে করেন নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল। তিনি বলেন, ‘রনকি ও ওরামের জন্য এটি কোচিং দক্ষতা বাড়ানোর দারুণ সুযোগ, যা ভবিষ্যতে নিউজিল্যান্ড দলও উপকৃত হবে। নিউজিল্যান্ড ক্রিকেটের বাইরের পরিবেশে কোচিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটি লুক ও জ্যাকের জন্য দারুণ সুযোগ। আমাদের খেলোয়াড়দের মতোই কোচরাও বিশ্বজুড়ে চাহিদাসম্পন্ন। আমরা বিশ্বাস করি, পিএসএলে কাজ করে তারা নতুন অভিজ্ঞতা অর্জন করবে, যা ভবিষ্যতে ব্ল্যাক ক্যাপস ও এনজেডসিকে সাহায্য করবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারীর ভূমিকা পালন করবেন জনি ব্যাসেট-গ্রাহাম ও গ্রেম অলড্রিজ। বাংলাদেশের সফরে সহকারী কোচ হিসেবে যোগ দেবেন ব্রেনডন ডঙ্কার্স। স্যান্ডল বলেন, ‘রনকি ও ওরামের অনুপস্থিতিতে অন্য কোচদের জন্যও নতুন সুযোগ তৈরি হয়েছে। এতে নিউজিল্যান্ডের কোচিং কাঠামো আরও শক্তিশালী হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

গণহত্যার মামলায় আইসিজেতে ইসরায়েলের পক্ষে-বিপক্ষে ৬ দেশ

মধ্যপ্রাচ্যের পথে ২৫০০ মেরিন সেনা, স্থল অভিযানের ইঙ্গিত পেন্টাগনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: জ্বালানির সংকটে আশার আলো দেখছে বাংলাদেশ

‘হরমুজ প্রণালি মুক্ত করতে’ ইরানের খারগ দ্বীপে রাতভর ভয়াবহ হামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত