
চলচ্চিত্র অঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেন। অপু বিশ্বাসও হতাশ ও বিরক্ত। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত তাঁর। অপু বিশ্বাসের দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন একটি ফুলফ্লেজেড চলচ্চিত্র দেখেই ভক্ত তৈরি হতো। কিন্তু ২০১৬ সাল থেকে ইন্ডাস্ট্রিতে নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে—বলিউড, হলিউড, টালিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই।’
অপু বিশ্বাসের এমন মন্তব্যের পর নানা আলোচনা-সমালোচনা চলছে। এবার সেই মন্তব্যের কারণ জানালেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘২০০৭ সালে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন কাজ দিয়েই প্রতিযোগিতা হতো। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কিসের কমপিটিশন হচ্ছে? যখন কোনো শিল্পী অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সকলের কাছে পরিচিতি অর্জন করেছেন; তাঁকে সম্মান করা উচিত। তাঁর ব্যক্তিগত বিষয়গুলো যখন নেগেটিভভাবে সামনে নিয়ে আসা হয়, তখন কিন্তু চলচ্চিত্রের জায়গাটা নড়বড়ে হয়ে যায়। ওই জায়গা থেকে ডাস্টবিনের কথা বলেছি।’
অপু আরও বলেন, ‘গত সাত থেকে আট মাস যাবৎ নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে আড়াল করে রেখেছি। দেখতে চাই না। কারণ, সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে ধরনের কন্ট্রোভার্সি হয়, আমার কথাগুলো যেভাবে বাজেভাবে উপস্থাপন হয়—এটা ভালো লাগে না।’

তবে সোশ্যাল মিডিয়ার সমালোচনা ও ট্রলিং তাঁর ব্যক্তিজীবনে কোনো প্রভাব পড়ে না বলে জানান অপু। তিনি বলেন, ‘যারা এসব করছে তারা আমাকে চেনে না, জানেও না। তারা আমাকে পর্দায় দেখে। আমি এই বিষয়গুলো এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া। আমি উপার্জন করি, সফলতার সঙ্গে চলি, ভালো আছি।’
এদিকে বিরতি কাটিয়ে সম্প্রতি দুই সিনেমায় নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ও বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’। থ্রিলার ও মার্ডার মিস্ট্রি গল্পে নির্মিত ‘দুর্বারে’ অপুর নায়ক আবদুন নূর সজল। অন্যদিকে, সিক্রেট সিনেমায় অপুর নায়ক আদর আজাদ। দুই নায়কের সঙ্গেই পর্দায় প্রথমবার দেখা যাবে অপু বিশ্বাসকে। এ দুই সিনেমা ছাড়াও কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন অপু বিশ্বাস।

র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
৭ ঘণ্টা আগে
ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
১৪ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
১৬ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
১৭ দিন আগে