
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনতাই করা হয়। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলামকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রীতিলতা হলের এক ছাত্রী রোববার ১০টা থেকে সাড়ে দশটার দিকে হেনস্তার শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় তিনি ও তার আরেক বন্ধু ছিলেন। তারা ছিনতাইয়ের শিকার হয়েছেন বলেও অভিযোগ দিয়েছেন।’
প্রক্টর বলেন, ‘অভিযোগ উপাচার্যের নজরে আনলে তিনি বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য ও ছাত্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৪ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬