
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিস্ফোরক, হিজড়া হত্যা ও বহুল আলোচিত কিশোর মিলন হত্যা মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ও আজ সোমবার দুপুরে উপজেলার পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চরকাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আহসান উল্যাহ সবুজের ছেলে মো. শরীফ উল্যাহ প্রকাশ হাতকাটা কালাম (৩৮) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে ইসমাইল কবির রুবেল (৩৫)।
শরীফ উল্যাহ প্রকাশ হাতকাটা কালাম বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। কালামের বিরুদ্ধে হিজড়া হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা এবং ইসমাইল কবির রুবেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজারে বহুল আলোচিত কিশোর মিলন হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বলেন, আজ নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৪ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬