
অস্ট্রেলিয়াগামী একটি ফ্লাইটে নারী সহযাত্রীকে ধর্ষণসহ যৌন নিপীড়নের অভিযোগে এক ৫২ বছর বয়সী ভারতীয়কে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়া পুলিশ। ঘটনাটি গত সোমবারের। ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিল। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী এক ফ্লাইটে পাশে বসা এক নারীকে যৌন নিপীড়ন করেছেন ৫২ বছর বয়সী এক ভারতীয় যাত্রী। সোমবার স্কুট এয়ারলাইনসের সিঙ্গাপুর-পার্থ ফ্লাইটে সুধীর কুমার চৌহান নামের ওই ব্যক্তি তাঁর নারী সহযাত্রীকে আক্রমণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বিপর্যস্ত ওই নারী দ্রুত কেবিন ক্রুদের বিষয়টি জানান এবং পরে তাঁকে অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়। পুলিশ আরও জানায়, কর্তৃপক্ষকে অবহিত করার পর এয়ারলাইনস কর্মীরা ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন।
বিমানটি অবতরণ করার পরপরই অভিযুক্ত ব্যক্তিকে নামিয়ে নেয় পুলিশ। তাঁর বিরুদ্ধে সম্মতিহীন যৌন মিলন এবং শ্লীলতাহানির একাধিক অভিযোগ আনা হয়েছে। এএফপির ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, ‘ভ্রমণের সময় প্রতিটি যাত্রীর নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, বিশেষ করে যখন তারা উড়োজাহাজের ভেতরে অন্যদের খুব কাছাকাছি থাকেন।’
তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটলে আমরা তাকে দ্রুত এয়ারলাইনস কর্মী, এএফপি বা বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের জানানোর আহ্বান জানাই। বিমানে বা বিমানবন্দরে যেকোনো ধরনের অশালীন আচরণ অনুচিত এবং যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকা অভিযুক্তের পরিচয় শনাক্ত করেছে। শুক্রবার তাঁর জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে, এর আগ পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে দ্য পোস্ট স্কুট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৭ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৯ ঘণ্টা আগে