
একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টকে খনির রয়্যালটির অংশ ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে চলা বিরোধের নিষ্পত্তিতে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
বুধবার (১৫ এপ্রিল) দেওয়া রায়ে আদালত জানান, প্রয়াত খনি উদ্যোক্তা পিটার রাইটের উত্তরাধিকারীদের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘রাইট প্রসপেক্টিং’ পিলবারা অঞ্চলের হোপ ডাউনস খনি থেকে প্রাপ্ত রয়্যালটির একটি অংশ পাওয়ার দাবিদার। এই খনি পরিচালনায় রিও টিনটোর সঙ্গে যৌথভাবে কাজ করে রাইনহার্টের কোম্পানি ‘হ্যানকক প্রসপেক্টিং’।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট জানিয়েছে, মামলাটির সূত্রপাত কয়েক দশক আগে হওয়া এক চুক্তি ঘিরে। রাইনহার্টের বাবা ল্যাং হ্যানকক এবং পিটার রাইট একসঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ায় লৌহ আকরিক অনুসন্ধানের পথিকৃৎ ছিলেন। তাঁরা ‘হ্যানরাইট’ নামে একটি যৌথ উদ্যোগ গড়ে তোলেন এবং পিলবারা অঞ্চলের খনিগুলোর ওপর দাবি প্রতিষ্ঠা করেন। রাইটের উত্তরাধিকারীরা দাবি করেন, এই অংশীদারত্বের ভিত্তিতে হোপ ডাউনস সহ বিভিন্ন খনি থেকে প্রাপ্ত রয়্যালটির সমান অংশ তাদের প্রাপ্য।
আদালতের বিচারক জেনিফার স্মিথ রায়ে বলেন, রিও টিন্টো হোপ ডাউনস প্রকল্পের জন্য হ্যানকক প্রসপেক্টিংকে যে ২.৫ শতাংশ রয়্যালটি দেয়, তার অর্ধেক রাইট প্রসপেক্টিংয়ের প্রাপ্য। গত বছর হোপ ডাউনস থেকে হ্যানকক প্রসপেক্টিংয়ের আয় ছিল প্রায় ৮৩ কোটি ২ লাখ অস্ট্রেলিয়ান ডলার।
তবে আদালত রাইট পরিবারের খনির মালিকানা দাবি খারিজ করে দিয়েছেন। ফলে খনিগুলোর পূর্ণ মালিকানা রাইনহার্টের কাছেই থাকছে। বিচারক বলেন, ‘উভয় পক্ষই মামলার কিছু অংশে জয়ী হয়েছে, আবার কিছু অংশে পরাজিত হয়েছে।’
একই সঙ্গে খনি অনুসন্ধানকারী ডন রোডস-এর উত্তরাধিকারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের আংশিক রয়্যালটি দাবিও মঞ্জুর করা হয়েছে।
রাইনহার্টের দুই সন্তান জন হ্যানকক এবং বিয়ানকা রাইনহার্টও মামলায় যুক্ত ছিলেন। তাঁরা অভিযোগ করেন, পারিবারিক ট্রাস্ট থেকে লাভজনক খনির অধিকার সরিয়ে নেওয়া হয়েছে। তবে আদালত এই দাবিও প্রত্যাখ্যান করেন।
৭১ বছর বয়সী রাইনহার্ট তাঁর বাবার মৃত্যুর পর ঋণগ্রস্ত কোম্পানিকে ঘুরে দাঁড় করিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ ধনীদের একজন হয়ে ওঠেন। ২০০০-এর দশকে চীনের শিল্পায়নের ফলে লৌহ আকরিকের চাহিদা বাড়ায় তাঁর সম্পদ দ্রুত বৃদ্ধি পায়। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ৩৮ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই আইনি লড়াইয়ে হাজারো নথি উপস্থাপন করা হয়। উভয় পক্ষই রায়কে আংশিক স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতে আপিলের সম্ভাবনাও রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, এই চুক্তিটি নিশ্চিত করার আগে তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ‘চমৎকার’ আলোচনা করেছেন। তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দুই
৭ ঘণ্টা আগে
উদ্বেগের বিষয় হলো, যেহেতু দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, তাই ইরান তাদের মাইনের বিস্তারিত মানচিত্র যুক্তরাষ্ট্রের হাতে দেবে কি না, তা নিয়ে গভীর সংশয় রয়েছে।
৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের জন্য একটি জটিল ও ঝুঁকিপূর্ণ অভিযানে নেমেছে যুক্তরাষ্ট্র। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন করা হয়। ফলে এখানে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
৮ ঘণ্টা আগে
গত সপ্তাহে প্রথম দফার আলোচনা শেষ হলেও মধ্যস্থতাকারী ও সহায়তাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা শেষ হয়ে যায়নি। বরং এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তিনি জানান, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন।
৯ ঘণ্টা আগে