জীবিকার তাগিদে ১৫ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় আসেন মো. কামাল হোসেন ওরফে কমল ((৩৬)। শুরু করেন রিকশা চালানো। একদিন তাঁর রিকশাটি চুরি হয়। সেই রিকশার মূল্য পরিশোধ করতে গিয়ে নিজেই শুরু করেন রিকশা চুরি। ৭ বছরে ধরে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করেছেন তিনি।
গতকাল বুধবার ভোরে রাজধানীর সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ২৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চক্রের মূল হোতা কামালসহ ৪ জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন মো. সাজু (৩৫), মো. ফজলু (৩০) ও মো. শাহিন সরদার (৬০)।
গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, চক্রের মূল হোতা কমল। তিনি ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। একদিন তাঁর রিকশাটি চুরি হয়ে যায়। তারপর রিকশার মালিক তাঁর কাছ থেকে চুরি যাওয়া রিকশার মূল্য আদায় করেন। তিনি ধার করে ওই চুরি যাওয়া রিকশার মূল্য মালিককে পরিশোধ করেন। এই ধারের টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চুরি যাওয়া রিকশা খুঁজতে থাকেন। তাঁর চুরি যাওয়া রিকশা খুঁজতে গিয়ে অপরাধজগতের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি নিজেই রিকশা চুরিকে তাঁর পেশা হিসেবে বেছে নেন।
লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, প্রথমে কমল নিজেই একা রিকশা চুরি করতেন। পরে তিনি একটি চক্র গড়ে তোলেন।

একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
৯ দিন আগে
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১০ জুন ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬