
সুদানে পৃথক দুটি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির দারফুর অঞ্চলের একটি বাজার এবং কর্দোফান এলাকার একটি সড়কে এই রক্তক্ষয়ী হামলাগুলো চালানো হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার উত্তর দারফুরের সারাফ ওমরা শহরের একটি জনাকীর্ণ বাজারে প্রথম ড্রোন হামলাটি চালানো হয়। স্থানীয় ক্লিনিকের একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে জানান, এই হামলায় এক শিশুসহ মোট ২২ জন নিহত হয়েছেন এবং আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন।
হামিদ সুলেমান নামে একজন বিক্রেতা জানান, ড্রোনটি সেখানে দাঁড়িয়ে থাকা একটি তেলের ট্রাকের ওপর আঘাত হানে। এতে ট্রাকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই বাজারের একটি বড় অংশে আগুন ছড়িয়ে পড়ে।
দারফুর থেকে প্রায় ৮০০ কিলোমিটার পূর্বে উত্তর কর্দোফানের সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় ড্রোন হামলাটি চালানো হয়। স্থানীয় আল-রাহাদ হাসপাতালের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘গতকাল হাসপাতালে ৬টি মরদেহ আনা হয়েছে, যার মধ্যে ৩টি শরীর পুরোপুরি পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। এ ছাড়া ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
এসব হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফকে দায়ী করা হয়েছে। নিহত বেসামরিক নাগরিকেরা সেনাবাহিনী নিয়ন্ত্রিত আল-রাহাদ এবং উম রাওয়াবা শহরের মধ্যে যাতায়াত করছিলেন।
উল্লেখ্য, সুদানের পূর্ব-পশ্চিম সংযোগকারী প্রধান মহাসড়কটিতে দুই পক্ষই বারবার ড্রোন হামলা চালাচ্ছে, যা উত্তর কর্দোফানের রাজধানী আল-ওবায়েদ হয়ে দারফুর পর্যন্ত বিস্তৃত।
প্রসঙ্গত, সুদান সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে দীর্ঘ তিন বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার মাত্রা বহুগুণ বেড়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সুদানের এটি পরিস্থিতি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।

অটিজম ও এডিএইচডি আক্রান্ত ছেলে ক্রিস্টান রবার্টসকে একটি সুন্দর জীবন দিতে তিনি নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়ে কম বেতনের চাকরি নিয়েছিলেন মা অ্যাঞ্জেলা শেলিস, যাতে ছেলেকে বেশি সময় দিতে পারেন।
৫ দিন আগে
২০২৪ সালে ফ্রান্সে নিজ স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ডমিনিক পেলিকট ও তাঁর ৫০ জন সহযোগীর বিচারের ঘটনা বিশ্ববাসীকে প্রথমবার ইন্টারনেটে যৌন নির্যাতনকারী এক ঘৃণ্য চক্রের মুখোমুখি করেছিল। ডমিনিক তাঁর স্ত্রী জিসেল পেলিকটকে মাদক খাইয়ে অচেতন করে ১০ বছর ধরে প্রায় ৭০ জন অপরিচিত পুরুষকে দিয়ে ২০০ বারের.....
৫ দিন আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যার ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা সিদ্দিকা তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৫ দিন আগে
র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু আত্মসমর্পণকারী সদস্যের আবারও পুরোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে তাঁদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে...
২১ দিন আগে