কুড়িগ্রামের চিলমারীতে ‘নিখোঁজের’ কয়েক ঘণ্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


২০২৬ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে ভর্তি ফি বয়সভেদে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঢাকা বার অ্যাসোসিয়েশন এই ফি সর্বোচ্চ সাড়ে ২৯ হাজার টাকা নির্ধারণ করেছে।

যাত্রীসহ একটি ভটভটি মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। ওই সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘নবীর পরিবহন’ বাসটি দ্রুতগতিতে আসছিল। ভটভটিটি হঠাৎ দিক পরিবর্তন করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটিতে থাকা সবাই ছিটকে মহাসড়কে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার (১৩ এপ্রিল) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করা হয়। পরে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।