
অর্থনীতি বহুমুখীকরণ ও বৈশ্বিক বাণিজ্যে ভূমিকা জোরদারের লক্ষ্যে চীনের সঙ্গে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের একটি বৃহৎ অবকাঠামো চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত। এই চুক্তির আওতায় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মুবারক আল-কাবির বন্দরের নির্মাণকাজ সম্পন্ন করা হবে।
কুয়েত সরকারের অর্থ ব্যয়ের তদারকি সংস্থা স্টেট অডিট ব্যুরো গতকাল সোমবার জানিয়েছে, বন্দর প্রকল্পটি বাস্তবায়নে প্রকৌশল, সরবরাহ ও নির্মাণ (ইপিসি) চুক্তির ব্যয় ধরা হয়েছে ১ দশমিক ২৮ বিলিয়ন কুয়েতি দিনার, যা যুক্তরাষ্ট্রের মুদ্রায় প্রায় ৪ দশমিক ১৬৪ বিলিয়ন ডলারের সমান।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দরের নির্মাণসংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই কৌশলগত প্রকল্প আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যে কুয়েতের অংশগ্রহণ বাড়াবে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে দেশটির অবস্থান আরও শক্তিশালী করবে।
এদিকে চীনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ শিয়াং বলেন, এই চুক্তি চীনের বহুল আলোচিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’র অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।
এর আগে ২০২৩ সালে কুয়েত ও চীন সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব চুক্তির আওতায় মুবারক আল-কাবির বন্দর ছাড়াও আবাসন, পানি শোধনাগার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে গত এক দশকে গড়ে ওঠা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অবকাঠামো ও বিনিয়োগ কার্যক্রম জোরদার করছে বেইজিং।

একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
২ ঘণ্টা আগে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা বলেন, অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠক মহলে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সম্পাদকীয় নীতির প্রতি অঙ্গীকারই পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে...
৩ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
৩ ঘণ্টা আগে