পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ব্যাপক চাপে পড়েছে রাশিয়া। আর তাই বাধ্য হয়ে দেশটি এক ধরনের বিনিময় প্রথায় প্রবেশ করেছে। রাশিয়ার একটি কোম্পানি ছোলা ও মসুর ডালের বিনিময়ে পাকিস্তানের কাছ থেকে ট্যানজারিন (এক ধরনে কমলা), আলু এবং চাল কেনার পরিকল্পনা করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বিজনেস ইনসাইডার এ তথ্য জানিয়েছে।
এই পরিকল্পনা এক সময় প্রকাশিত হলো যখন পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া বৈদেশিক বাণিজ্য বিশেষ করে আমদানির ক্ষেত্রে মূল্য চোকানোর ক্ষেত্রে হিমশিম খাচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পশ্চিমা বিশ্বের দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ কোম্পানি আসতারতা-অ্যাগ্রো ট্রেডিং পাকিস্তানের কাছে ২০ হাজার টন ছোলা বিক্রি করবে। বিপরীতে একই পরিমাণ চাল কিনবে পাকিস্তান থেকে। এ লক্ষ্যে গত মঙ্গলবার রাশিয়ার আসতারতা-অ্যাগ্রো ট্রেডিং ও পাকিস্তানের মেসকে অ্যান্ড ফেমটি কোম্পানির মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া, কোম্পানি দুটি ১৫ হাজার টন ছোলা ও ১০ হাজার টন মসুর ডালের বিপরীতে ১০ হাজার টন আলু এবং ১৫ হাজার টন ট্যানজারিন কিনবে।
বিকল্প আন্তর্জাতিক বাণিজ্য চ্যানেলে অনুসন্ধান রাশিয়ার নতুন নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের শরৎকালে—রাশিয়া ইউক্রেন আক্রমণ করার কয়েক মাস পরে—দেশটি গোপনে প্রায় ১০০ কোটি ভারতীয় রুপির গুরুত্বপূর্ণ পণ্য কেনে ভারত থেকে এবং দেশটিতে বিনিয়োগ করার পরিকল্পনার খসড়া তৈরি করে।
অতি সম্প্রতি, চীন-রাশিয়া বিনিময় বাণিজ্যও আলোচনায় আছে বলে জানা গেছে। এ ছাড়া, আফগানিস্তান এবং ইরানের মতো দেশগুলোর সঙ্গেও ক্রেমলিনের বিনিময় বাণিজ্য নিয়েও আলোচনা করেছে। এর বাইরে, দেশটি ক্রিপটো কারেন্সিতে বাণিজ্য করারও অনুমতি দিয়েছে গত জুলাইয়ে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে