
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছে মিঠু চৌধুরীর দল। যুবাদের এই সাফল্যে ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। সাফজয়ী দলকে অভিনন্দন জানাতে ভুলেননি তিনি।
তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে সাফজয়ী দলের একটি ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এই সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে–ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এরপরও ফাইনাল জিততে আত্মবিশ্বাসের কমতি ছিল না দলটির। ম্যাচজুড়ে ভারতের সঙ্গে সমানে সমান লড়াই করেছে মিঠু, রোনান সুলিভানরা। বেশ কিছু সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে কোনো দল জালের দেখা পায়নি।
টাইব্রেকারের শুরুতেই বাজিমাত করে বাংলাদেশ। রিশি সিংয়ের শট ঠেকিয়ে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। সে ভীতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ভারতকে ৪-৩ গোলে হারায় বাংলাদেশ। দলটির হয়ে চতুর্থ শট নিতে এসে হতাশ করেন স্যামুয়েল রাকসাম। ম্যাচ জিততে হলে শেষ শটে গোল করতেই হতো বাংলাদেশকে। হতাশ করেননি রোনান। তাঁর নেওয়া পানেনকা ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে জালের ঠিকানা খুঁজে নেয়। তাতেই জয়ের আনন্দে মেতে উঠে গোটা দল। যে আনন্দ ছড়িয়ে পড়ে প্রায় ৩০০০ কিলোমিটার দূরের বাংলাদেশেও।

জ্বালানি সংকটের প্রভাব খাদ্যসহ সব ধরনের পণ্যের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি ও বৈশ্বিক সরবরাহশৃঙ্খলের সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
৩ ঘণ্টা আগে
আকর্ষণীয় ও নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন...
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দুই মাস ডিসেম্বর ও জানুয়ারিতে মানুষের হাতে থাকা নগদ টাকার পরিমাণ বেড়েছে। ডিসেম্বরে মানুষের হাতে নগদ ছিল ২ লাখ ৭৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ৬২৬ কোটি টাকায়। এক মাসে বেড়েছে ৭ হাজার ২৮৩ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের ঘাটতির কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। অধিকাংশ লাইটার জাহাজ তেলের অভাবে খালি বসে থাকায় মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন আমদানিকারকেরা।
১৬ ঘণ্টা আগে