বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নবগঠিত ট্রাস্টি বোর্ডের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী।
গতকাল সোমবার বিইউএফটির নবগঠিত ট্রাস্টি বোর্ডের প্রথম সভায় তাঁকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের পরিচালনা, প্রশাসন ও ভবিষ্যৎ উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ট্রাস্টি বোর্ডের সদস্যরা বিইউএফটির একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া বাংলাদেশের টেক্সটাইল, পোশাক ও ফ্যাশন খাতে শিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নে বিইউএফটির ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে কৌশলগত উদ্যোগ গ্রহণ এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও সভায় আলোচনা করা হয়।

ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, ভারতসহ ২০টি অংশীদার দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধ তৈরিতে ব্যবহৃত সংশ্লিষ্ট উপাদানকে আমদানি শুল্ক থেকে ছাড় দিয়েছে ওয়াশিংটন।
৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশে তৈরি পাটপণ্যের রপ্তানি কমলেও, দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ মার্কিন ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত সরকার।
৮ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
৯ ঘণ্টা আগে