ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ নিয়ে এল রিব্র্যান্ডেড সার্ভিস দারাজ মার্কেটিং সলিউশনস (ডিএমএস)। এটি একটি অল-ইন-ওয়ান মার্কেটিং সলিউশন যা ক্রেতাদের সঙ্গে ব্যবসাগুলোর সংযোগ স্থাপনের পাশাপাশি কেনাকাটা সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে গ্রাহকদের সচেতন ও সহযোগিতা করবে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য প্রোমোট করার জন্য বর্তমানে ডিজিটাল বিজ্ঞাপনের দিকে বেশি ঝুঁকছে। তাই এই খাতের প্রসারে, বিভিন্ন ব্যবসার প্রতি এর গ্রাহকদের বিশ্বাস বাড়িয়ে তাদের সঙ্গে যুক্ত হতে সাহায্য করাই দারাজ মার্কেটিং সলিউশনের উদ্দেশ্য।
বর্তমানে দক্ষিণ এশিয়া জুড়ে দারাজে ৩ কোটির বেশি ক্রেতা রয়েছে। এর ফলে ব্যবসাগুলো দারাজ অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক ব্যবহারকারীর কাছে পৌঁছাতে পারবে এবং তাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে ধারণা পাবে। এটিই মার্কেটের প্রথম সমন্বিত এবং কাস্টমাইজড মার্কেটিং টুলকিট যা ছোট ও মাঝারি ব্যবসায়ীদের তাদের শপের ট্রাফিক বাড়াতে সাহায্য করে; অন্যদিকে বড় ব্র্যান্ডগুলোকে ব্রাউজারদের ক্রেতায় রূপান্তর করতে সহযোগিতা করে।
দারাজ মার্কেটিং সলিউশনস-এর চারটি প্রধান বিজ্ঞাপনের ধরন রয়েছে। প্রথমটি হলো ব্র্যান্ডিং সলিউশন, যা ব্যবসাকে তাদের ব্র্যান্ড এবং পণ্যের বিজ্ঞাপন দারাজের হোমপেজে প্রদর্শন করতে দেয়। দ্বিতীয়টি হলো পারফরম্যান্স সলিউশন, যা পণ্যের প্রদর্শন ও বিক্রয় বাড়িয়ে তোলে। এটি পণ্যের বিজ্ঞাপনগুলোকে ওয়েবসাইটের উচ্চ-ট্রাফিক সম্পন্ন স্থানগুলোয় প্রদর্শন করে সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছায়।
এ ছাড়া প্রাইভেট ট্র্যাফিক ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া থেকে দারাজে প্ল্যাটফর্মে নিয়ে যায় এবং তাদের কেনাকাটার ধরন বুঝে পরবর্তীতে ব্যবসাগুলোকে পণ্য বিক্রয় বাড়াতে সাহায্য করে। তৃতীয়টি হলো কনটেন্ট সলিউশন, ইনফ্লুয়েন্সার ভিডিও এবং দারাজ লাইভ ফ্ল্যাশ সেলের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ইনফ্লুয়েন্সার অ্যাফিলিয়েট মার্কেটিং এবং লাইভ স্ট্রিম অপশন প্রদান করে। সবশেষে এনগেজমেন্ট সলিউশন ব্যবসায়ীদের কনটেন্ট পরিকল্পনা করতে ও পারসোনালাইজড মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা তৈরি করতে সাহায্য করে।
এ সম্পর্কে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, ‘বছরের পর বছর ধরে দারাজ দেশের বৃহত্তম অনলাইন শপিং প্ল্যাটফর্ম তৈরি করেছে। যেখানে বিভিন্ন ধরন ও আকারের ব্যবসা লাখ লাখ গ্রাহকের সঙ্গে লেনদেন করতে পারে। এখন দারাজ মার্কেটিং সলিউশনসের সঙ্গে ব্র্যান্ড ও বিক্রেতারা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পেয়েছেন, যা পরবর্তীতে তাদের পণ্যের প্রদর্শন, বিক্রয় এবং পণ্যের প্রতি গ্রাহকের বিশ্বস্ততা বাড়াতে সাহায্য করবে।
রেকিট, ইউনিলিভার, নেসলের মতো শীর্ষস্থানীয় মাল্টি ন্যাশনাল ব্র্যান্ডের পাশাপাশি ১০ হাজারেরও বেশি ছোট ও মাঝারি আকারের উদ্যোক্তা দারাজ মার্কেটিং সলিউশনস ব্যবহার করে। দারাজ মার্কেটিং সলিউশনস ব্যবহার করে লাখ লাখ ভিউের পাশাপাশি কিছু ব্র্যান্ড সাতগুণ বেশি স্টোর ভিজিটর, পাঁচ গুণেরও বেশি বিক্রি ও ব্যয়ের দশ গুণেরও বেশি আয় করতে পারে।

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার (১৪ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বাদে অধিকাংশ ক্ষেত্রে জেলা শহরগুলোয় বিকল্প হাবের ব্যবস্থাও রাখা হয়নি...
৩২ মিনিট আগে
সিটিজেনস ব্যাংক পিএলসির পঞ্চম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব।
৪ ঘণ্টা আগে
দেশের প্রান্তিক কৃষকদের ফসলের অপচয় রোধ ও উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে মাঠ পর্যায়ে দুই হাজার সৌরবিদ্যুৎচালিত ক্ষুদ্র হিমাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ সোমবার রাজধানীর বনানীতে কৃষি খাত নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে...
৪ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ উপলক্ষে আগামী ২০ জুন থেকে টিকিট বিক্রি শুরুর পরিকল্পনা রয়েছে।
৫ ঘণ্টা আগে