বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে ‘মাইগভ’ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এতে এই মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার বিভিন্ন সেবা যুক্ত রয়েছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবা মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ বিষয়ক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ। এ সময় এটুআইয়ের প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানেরা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন চার্টারভুক্ত ২৭টি সেবাসহ দপ্তর-সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে সেবাসমূহকে মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে, যাতে সব সেবা একটি প্ল্যাটফর্ম থেকে নেওয়া যায়। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।’
মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান’ এই স্লোগানটি নিয়ে মাইগভ অ্যাপটি ২০২০ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর তাঁর মেয়ে শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। তাঁর লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা।’
একটি স্মার্ট দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সব নাগরিক সেবা অনলাইনে কোনো ধরনের হয়রানি ছাড়া দিতে হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরকার গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে।’

অর্থবছর শেষ হতে বাকি মাত্র চার দিন। অথচ গত মে মাস পর্যন্ত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) অর্ধেকের বেশি অর্থ ব্যয় করতে পারেনি সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৩ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ের ৪৯ দশমিক শূন্য ৮ শতাংশের নিচে।
১১ ঘণ্টা আগে
বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
১৬ ঘণ্টা আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
১৬ ঘণ্টা আগে