স্বাস্থ্যসেবায় ‘জিরো কম্প্রোমাইজ’ প্রতিপাদ্যে ইউনাইটেড হেলথ কেয়ার ১৭ বছর পূর্তি উদ্যাপন করল। এ উপলক্ষে গত ২৪ আগস্ট ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ সংশ্লিষ্ট অঙ্গ প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্প্রতি প্রথমবারের মতো জেসিআই সার্ভেতে অংশগ্রহণ করে প্রতিটি মান ও মাপকাঠিতে ইতিবাচক ফলাফল (জিরো নট মেট) অর্জন করেছে ইউনাইটেড হসপিটাল। পাশাপাশি এ বছর ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাব ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের চতুর্থবারের মত অ্যাক্রিডিটেশন সার্টিফিকেট পেয়েছে।
গত বৃহস্পতিবার বাদ আসর ইউনাইটেড হেলথ কেয়ারের সব প্রতিষ্ঠানের জন্য ও রোগীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদ বলেন, ‘আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়েই ইউনাইটেড হসপিটাল যাত্রা শুরু করেছিল। আর জেসিআই অ্যাক্রেডিটেশন আমাদের এই সেবার মানকে স্বীকৃতি দিল।
ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘আমাদের হেলথ কেয়ারের সব অঙ্গ প্রতিষ্ঠানে সেবার পরিধি বাড়ানো ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার ও ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশিদ সহ ইউনাইটেড হসপিটালের পরিচালকেরা, চিকিৎসক, নার্স ও ইউনাইটেড হেলথ কেয়ারের বিভিন্ন কর্মকর্তা।

বিশ্ব এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) দিবস-২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত সাতজন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে ‘প্রাইম ব্যাংক এসএমই উদ্যোক্তা সম্মেলন...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথ উদ্যোগে নিজেদের ফ্ল্যাগশিপ নারী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি ‘আমরাই তারা’র তিনটি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির এই কর্মসূচির...
৪ ঘণ্টা আগে
দেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ গ্রাহকদের জন্য চালু করেছে ‘বাংলা কিউআর’ (Bangla QR) পেমেন্ট সেবা। একই সঙ্গে সব ব্যাংক এবং অন্যান্য মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের ব্যক্তি অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ‘ট্রান্সফার মানি’ করে লেনদেন করার সুবিধাও চালু করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা...
৫ ঘণ্টা আগে
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের করকাঠামো সংস্কার করে সিগারেটের মূল্যস্তর কমানো, সুনির্দিষ্ট শুল্কব্যবস্থা চালু এবং সব ধরনের তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও তামাকবিরোধী সংগঠনের নেতারা। তাঁদের দাবি, এ উদ্যোগ বাস্তবায়িত...
৫ ঘণ্টা আগে