
দেশের শীর্ষস্থানীয় ব্যবসায় প্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের অন্যতম ব্র্যান্ড আকিজবশির গ্লাসের প্রথম ব্যবসায়িক সম্মেলন কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হয়েছে।
টুগেদার উই উইন-শীর্ষক এই আয়োজনটিতে দেশব্যাপী ৫০০ বেশি ডিলার এবং আকিজবশির গ্লাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকিজবশির গ্লাস একসঙ্গে এগিয়ে চলার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমেই নতুনত্ব ও আধুনিকতায় দেশের গ্লাস শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। আর এরই অংশ, এবারের বিজনেস কনফারেন্স-২০২৪ ‘টুগেদার উই উইন’।
অনুষ্ঠানটিতে আকিজবশির গ্রুপ ও আকিজবশির গ্লাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আকিজবশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজবশির গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুহু সূফী প্রমুখ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে