
মার্কেট-লিডিং সলিউশন ও পরামর্শসেবা দেওয়া আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাইক্রোসেভ ও ব্র্যাক ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে গত ২৯ ফেব্রুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি অনুষ্ঠিত হয়।
চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মাইক্রোসেভের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম এ এন রাইট। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং মাইক্রোসেভ গ্লোবাল কনসালটিং পিটিই লিমিটেডের বাংলাদেশ অপারেশনসের ম্যানেজার এম কে এম ওয়াহিদ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক এবং মাইক্রোসেভ উদ্ভাবনী, গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস ডিজাইন ও উন্নয়ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে। এই প্রচেষ্টায় ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ও এজেন্ট সমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক এবং মাইক্রোসেভের ডিজিটাল ফাইন্যান্স ও গ্রাহক গবেষণা বিষয়ের দক্ষতা কাজে লাগিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। এই চুক্তির লক্ষ্য হলো নিম্ন আয়ের পরিবার, নারী, তরুণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসার (এমএসএমই) মতো আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে এসে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে তাঁদের উপস্থিতি বাড়ানো।
বাংলাদেশ ও এর বাইরে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে বেস্ট প্র্যাকটিস ও নলেজ শেয়ারিং প্রসারের লক্ষ্যে গবেষণা, প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি নিয়ে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও মাইক্রোসেভ।

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
৯ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
৯ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
১৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১৮ ঘণ্টা আগে