
নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি। সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্য সাড়ে ৭ শতাংশের বেশি থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার মুদ্রানীতি পর্যালোচনা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এমপিসির সদস্য ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বৈঠকের সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার। পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈঠকে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর কমিটি উল্লেখ করে যে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি হয়েছে। একই সঙ্গে সেপ্টেম্বরের শেষের দিকে দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে।
এমতাবস্থায় মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) মূল্যস্ফীতির ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কার প্রভাব পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নীতি সুদহারে কোনো পরিবর্তন না করার সিদ্ধান্ত বহাল রেখেছে কমিটি।
এর আগে, গত ৩১ জুলাই ২১ মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তখন ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুদহার নির্ধারণ করা হয়েছিল ৯ দশমিক ৫০ শতাংশে। তা এখন বহাল থাকবে। আগে বাংলাদেশ ব্যাংক বছরে দুবার মুদ্রানীতি ঘোষণা করলেও এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে তিন মাস পরপর মুদ্রানীতি পর্যালোচনা কমিটি দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে।

অগ্নিকাণ্ডসহ যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী সদস্যদের সম্ভাব্য ভূমিকা ও ডিজিটাল মোতায়েন ব্যবস্থাপনা সম্পর্কে বাহিনীর মহাপরিচালক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাহিনীর সার্বিক...
২ ঘণ্টা আগে
ধরুন, বৃষ্টি নামল। হঠাৎ মনে হলো, কিছু একটা খাওয়া দরকার। আবার সারা দিনের ক্লান্তি নিয়ে বাসায় ফেরার পর, যখনই কিছু একটা খেতে ইচ্ছে করে, কে আবার বের হতে চায়! এভাবেই কাজের ফাঁকে, পড়ার ব্রেকে, বাসায় গেস্ট আসলে কিংবা বাচ্চার স্কুলের টিফিন রেডি করার সময় এই কিছু একটা-গুলোর খোঁজ আমাদের চলতেই থাকে।
২ ঘণ্টা আগে
চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বা ওয়াশ সুবিধা উন্নয়নে একসঙ্গে কাজ করবে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ। এই উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারী ও কিশোরীদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদা নিশ্চিত করাকে বিশ
২ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে।
৮ ঘণ্টা আগে