কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চারটি ডিজিটাল কমার্স (ই–কমার্স) প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে। বুধবার (৩০ জুন) প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্টের তথ্য চেয়ে বিএফআইইউ থেকে ব্যাংকগুলোকে এ চিঠি দেওয়া হয়।
ডিজিটাল কমার্স (ই–কমার্স) প্রতিষ্ঠানগুলো হলো–ই–অরেঞ্জ ডট শপ, কিউকম ডট কম, দালাল প্লাস ও বাজাজ কালেকশন। চিঠিতে এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো হিসাব বর্তমানে বা এর আগে পরিচালিত হলে তা জানাতে হবে। একই সঙ্গে হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীও দিতে হবে।
এর আগে মঙ্গলবার আরো সাত ডিজিটাল কমার্স (ই–কমার্স) প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট তলব করে বিএফআইইউ। এ প্রতিষ্ঠানগুলো হলো–আলেশা মার্ট, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস।
মূলত ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের লেনদেনে প্রতারণা বন্ধ এবং এ খাতে শৃঙ্খলা ফেরাতে এই প্রতিষ্ঠানগুলোর লেনদেনের হিসাব চাওয়া হয়েছে।
বুধবারের চারটিসহ ব্যাংক হিসাব তলবের তালিকাভুক্ত ১১টি ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ছাড়াও সাম্প্রতিক সময়ে আলোচিত ই–ভ্যালির সঙ্গে কার্ডের মাধ্যমে লেনদেন এরই মধ্যে স্থগিত করেছে বিভিন্ন ব্যাংক।
বেশ কিছু ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্নভাবে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে পণ্য বিক্রি, পণ্য সরবরাহের আগেই টাকা নেওয়া এবং সময়মতো পণ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে।
সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, ডিজিটাল কমার্স (ই-কমার্স) প্রতিষ্ঠানগুলো এখন থেকে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরেই টাকা পাবে। আর এসব লেনদেন বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে। অর্ডার করা পণ্য ক্রেতা হাতে পাওয়ার পর সরবরাহকারি ব্যক্তির (ডেলিভারি ম্যান) কাছে গ্রাহকের স্বাক্ষরযুক্ত গ্রহণ কপি জমা দেওয়ার পর পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অনুকূলে টাকা ছাড় হবে। যা বাংলাদেশ ব্যাংকের ‘গেটওয়ে’ সিস্টেম ব্যবহারের মাধ্যমে সম্পন্ন হবে।

আজ মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বিপিসির চেয়ারম্যানকে পাঠানো অফিস আদেশে জানানো হয়, ভোক্তাপর্যায়ে ডিজেলের বর্তমান মূল্য প্রতি লিটার ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা ও কেরোসিন ১১২ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
৪৪ মিনিট আগে
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতিমাসের মতো জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হতে পারে আজ মঙ্গলবার। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
২ ঘণ্টা আগে
দেশে বর্তমানে ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুত রয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুতের ৩০ মার্চ পর্যন্ত হিসাব তুলে ধরেছেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী।
২ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আরও জানায়, অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে নিবন্ধন নবায়নের সুযোগ রয়েছে। তাই যেসব এজেন্সির নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নবায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে