
বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিনটি হলো—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস।
আজ বুধবার বিএসইসির দেওয়া এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় নয়জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর শাইনপুকুরে দায়িত্ব পালন করবেন নয়জনের মধ্যে সাতজন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিংয়ের প্রধান পরামর্শক শেখ নাহার মাহমুদ, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম ও বিজিএমইএতে নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন।
শাইনপুকুর সিরামিকসে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা হলেন বুয়েটের অধ্যাপক শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।
বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এসব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। বিএসইসি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারধারী ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে।
উপদেষ্টা কমিটির গত ১১ ডিসেম্বরের সভায় বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বিএসইসিকে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে দেওয়া ১০ দিনের আলটিমেটাম বাজারে অস্থিরতা তৈরি করেছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অতি দ্রুত চুক্তিতে আসতে হবে, অন্যথায় ‘খুব খারাপ কিছু’ ঘটবে। এই উত্তেজনা বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি...
৪ ঘণ্টা আগে
বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১ দিন আগে