যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একজন ভাগ্যবান লটারি বিজয়ী পাওয়ারবলে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার জিতে রাতারাতি বিলিয়নিয়ার বনে গেছেন। তিনি এখন মার্কিন পপ তারকা টেলর সুইফটের চেয়েও ধনী!
গত সপ্তাহে প্রকাশিত ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় স্থান করে নিয়েছেন টেলর সুইফট। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। শুধু গান গেয়ে বিলিয়নিয়ার হওয়ার একমাত্র রেকর্ডটিও এখন সুইফটের ঝুলিতে।
তবে ফোর্বসের পরবর্তী তালিকায় ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের ওই লটারি বিজয়ী টেলর সুইফটের সেই মুকুট ছিনিয়ে নিতে পারেন।
গত শনিবার (৬ এপ্রিল) ড্রয়ের ফল প্রকাশের দুই দিন পর ভাগ্যবান বিজয়ী তাঁর পুরস্কার দাবি করেন। লটারির পরিচালক মাইক ওয়েলস বলেন, এটি ওরেগন লটারির জন্য একটি অভূতপূর্ব জ্যাকপট জয়। পুরস্কারের অর্থ হস্তান্তরের আগে বিজয়ীকে যাচাই করার জন্য আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি।
লটারির নগদ পুরস্কারের ওপর ফেডারেল ট্যাক্স রয়েছে। এর পরও যে পরিমাণ টাকা ওই বিজয়ী হাতে পাবেন, তা তাঁর জীবন সম্পূর্ণরূপে বদলে দিতে পারে।
সংবাদমাধ্যম এবিসি ৭ শিকাগোর প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে প্রযুক্তিগত সমস্যার কারণে ড্র বিলম্বিত হয়েছিল। পরে সেদিনই বিজয়ী ঘোষণা করা হয়। গত সোমবার পর্যন্ত বিজয়ীদের টিকিট প্রদর্শনের সুযোগ ছিল। বর্তমানে সবার দাবি যাচাই করা হচ্ছে। বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। দ্বিতীয় বিজয়ী ১ লাখ ডলার পাবেন।
লটারির আয়োজক প্লেইড প্যান্ট্রির প্রেসিডেন্ট ও সিইও জোনাথন পোলনস্কি বলেছেন, ‘ওরেগনে প্লেইড প্যান্ট্রির ১০৪টি স্টোরের মধ্যে একটি থেকে ১৩০ কোটি বিলিয়ন ডলারের পাওয়ারবল টিকিট বিক্রি হয়েছে এটি জেনে আমরা রোমাঞ্চিত।’
তিনি বলেন, ‘যে স্টোর থেকে টিকিটটি বিক্রি হয়েছে, সেটি আমাদের সবচেয়ে নতুন এবং সবচেয়ে প্রিয় স্টোরগুলো একটি। ওরেগন লটারি থেকে আয় অঙ্গরাজ্যের সবাইকে উপকৃত করে। আমরা শুরু থেকেই ওরেগন লটারির গর্বিত অংশীদার। ভাগ্যবান বিজয়ীকে অভিনন্দন।’

বাংলাদেশে কয়েক মাসের উচ্চ মূল্যস্ফীতির পর সামগ্রিক মূল্যচাপ কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা তৃতীয় মাসের মতো কমে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমে এসেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।
১৯ ঘণ্টা আগে
সংকটগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এখন এটি একটি ব্যাংক। তাদের ব্যবস্থাপনা একই, বোর্ডও এক। কিন্তু এই ব্যাংককে একই পদে একই কাজ করেও কেউ বেতন পাচ্ছেন বেশি, কেউ কম। এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা।
১ দিন আগে
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ফেমিনিন হাইজিন ব্র্যান্ড ফ্রেশ অনন্যা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের যৌথ উদ্যোগে মেনস্ট্রুয়াল হাইজিন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে...
১ দিন আগে
রাষ্ট্রমালিকানাধীন শরিয়াভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, এফসিএ। একই সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারকে
১ দিন আগে