ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী রোববার (৫ সেপ্টেম্বর) থেকে ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনস মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ করার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং চেন্নাই বিমানবন্দরে অবতরণের পর ভ্রমণকারীদের নিজ খরচে মলিকুলার টেস্ট করাতে হবে। ভ্রমণ ভিসা ব্যতীত সকল ভিসায় বর্তমানে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতে ভ্রমণ করা যাবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস প্রতি রোব, বুধ ও শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে চেন্নাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা থেকে চেন্নাইয়ের ওয়ান ওয়ের ন্যূনতম ভাড়া ১২ হাজার ৩৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ১৯ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করেছে।
১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে চেন্নাই রুটের ফ্লাইটগুলো পরিচালিত হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০,৭টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ সহ মোট চৌদ্দটি এয়ারক্রাফট রয়েছে। চেন্নাই ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। তবে কোভিড-১৯ এর কারণে রাষ্ট্রীয় সিদ্ধান্তে কলকাতা, ব্যাংকক, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ আছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চেন্নাই রুটের টিকিট রিজার্ভেশন সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামাল সরবরাহে সংকট তৈরি হওয়ায় রাবার গ্লাভস বা দস্তানা প্রস্তুতকারক কোম্পানিগুলো দাম বাড়িয়েছে। একই সঙ্গে তারা উৎপাদন কমানোর বিষয়েও সতর্ক করেছে। এতে স্বাস্থ্যসেবা খাতে দুশ্চিন্তা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইসরায়েল ও ওয়াশিংটনের ইরান আক্রমণের পর বিশ্বজুড়ে তেলের বাজারের চরম অস্থিরতার মধ্যেই নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে উপদেষ্টাদের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাস ভেগাসে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে তিনি দাবি করেন, বিশেষজ্ঞরা তেলের দাম নিয়ে যে হাহাকার করেছিলেন...
৭ ঘণ্টা আগে
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
৯ ঘণ্টা আগে
কয়েক সপ্তাহ ধরে বাজারে ভোজ্যতেলের সংকট চলছে। তেলের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট এখনো কাটেনি। এর মধ্যেই বাড়ছে সবজির দাম। হাতে গোনা দু-একটি বাদে সব ধরনের সবজির দাম এখন ৮০ টাকার ওপরে।
১৪ ঘণ্টা আগে