
পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারেক রিয়াজ খান পদত্যাগ করেছেন। ৬ এপ্রিল পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁর পদত্যাগ অনুমোদন করা হয় বলে জানা গেছে।
তারেক রিয়াজ খান জানান, নতুন একটি ব্যাংকে যোগ দেবেন, এই জন্য পদত্যাগ করেছেন। ওই ব্যাংকে যোগদানের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
এদিকে এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক একীভূতকরণ বাস্তবায়ন করতে প্রতিষ্ঠান দুটির সম্পদ মূল্যায়ন করতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী তিন মাসের মধ্যে দুটি ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়ন করে চূড়ান্ত প্রতিবেদন দেবে নিরীক্ষক প্রতিষ্ঠান।
এর আগে, গত ১৮ মার্চ ব্যাংক দুটি একীভূতকরণের সমঝোতা চুক্তিতে সই করে। এটি ছিল একীভূতকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালায় বলা হয়েছে, সম্পদ মূল্যায়নে উভয় ব্যাংককে একমত হতে হবে। যদি তারা চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতাকারী হয়ে মতপার্থক্য দূর করতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর পরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে...
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম আজ বুধবার প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞার সাময়িক ছাড় (ওয়েভার) প্রত্যাহারের সিদ্ধান্ত বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি করেছে।
৮ ঘণ্টা আগে
দেশে শিল্পায়নের প্রসার, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং সেবা খাতের দ্রুত বিকাশের পরও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি এখনো কৃষি। খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান, গ্রামীণ মানুষের আয় এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই কৃষিকে ঘিরে আবর্তিত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশ
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতের ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংকঋণ নেওয়ার আগ্রহ বাড়ছে।
১৬ ঘণ্টা আগে