
ই-কমার্স প্রতিষ্ঠান ই–অরেঞ্জে পণ্য কিনতে গিয়ে ৫১ জন গ্রাহকের ৩ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৯৯৩ টাকার পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। ওই টাকা ফেরত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ই-কমার্স কাস্টমারস অ্যাসোসিয়েশন এবং ই-অরেঞ্জের ৫১ গ্রাহকের পক্ষে আজ শনিবার এ নোটিশ পাঠান ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
বাণিজ্য সচিব, অর্থ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যংকের গর্ভনর, নগদ, বিকাশ, এসএসএল কমার্জ পেমেন্ট গেটওয়েসহ ১২ জনকে এই নোটিশ দেওয়া হয়। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
গ্রাহকদের টাকা ফেরত, দুদকের মাধ্যমে ই–অরেঞ্জ কর্তৃক পাচারকৃত অর্থের পরিমাণ নিরুপণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বাণিজ্য মন্ত্রণালয় ই-অরেঞ্জের গ্রাহকদের স্বার্থ রক্ষায় কী ধরনের ব্যবস্থা নিয়েছে, সেটিও নোটিশে জানাতে বলা হয়েছে।
এ ব্যাপারে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব বলেন, ‘ই–কমার্স প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে পরিশোধিত অর্থ ফেরত প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। গত কয়েক বছরে সরকারের কার্যকর নজরদারির অভাবে ই-অরেঞ্জ গ্রাহকদের প্রলুব্ধ করে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। নোটিশের প্রাপকেরা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না।’

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৬ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
১০ ঘণ্টা আগে