
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে দেশজুড়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার (২৫ মে) সকাল থেকেই ঢাকাস্থ বিভিন্ন অফিসের শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই আগারগাঁওয়ে রাজস্ব ভবনের নিচে অবস্থান নিয়েছেন।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন এগিয়ে নিতে কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।
এদিন সকাল ৯টার পর থেকেই কর্মকর্তারা প্রধান ফটক ও দোতলার মিলনায়তনে অবস্থান নিতে শুরু করেন। কিছু কর্মকর্তা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান ফটকে বসে পড়েছেন।
গতকালকের মতো আজও ভবনের ভেতর ও বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। রয়েছেন নারী পুলিশেরও বেশ কিছু সদস্য।

সকাল থেকে ভবনের বৈদ্যুতিক সিঁড়িগুলো বন্ধ ছিল। পরে একটি সিঁড়ি খুলে দেওয়া হয়। প্রবেশপথের সব ধরনের বৈদ্যুতিক নিরাপত্তা পয়েন্টের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আনসার সদস্যরা গেটে অবস্থান করছেন।
গতকাল বিকেলে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঘোষিত কর্মসূচি হলো—আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
চার দাবি নিয়ে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। এগুলো হলো— জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।
এদিকে আজ বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
৮ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১৪ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
১৪ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
১৫ ঘণ্টা আগে