নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে চলতি ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, কমিশন সভায় সংসদ সচিবালয়ের নতুন অর্থবছরের বাজেট অনুমোদন ও চলতি অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে ১৩ কোটি টাকার মতো কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে চলতি অর্থবছরের বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেট ১০ কোটির মতো বেড়েছে।
বৈঠকে ’২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ’২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ বর্তমানের চেয়ে ৫০ টাকা করে বেড়েছে। বৈঠকে গত বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করেছে।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশন সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এ ছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
১ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
৩ ঘণ্টা আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
১৫ ঘণ্টা আগে