
বিশিষ্ট ব্যবসায়ী, ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে মোস্তফা গোলাম কুদ্দুসের জামাতা শেখ মুহাম্মদ ড্যানিয়েন বলেন, ‘আজ জোহরের পর গুলশান আজাদ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’
মোস্তফা গোলাম কুদ্দুস তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর ড্রাগন গ্রুপে রয়েছে—ড্রাগন সোয়েটার এবং স্পিনিং মিলস কোম্পানি, ড্রাগন সোয়েটার বাংলাদেশ,ইম্পিরিয়াল সোয়েটার বাংলাদেশ, পেরাগ সকস ইন্ডাস্ট্রিজসহ বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ড্রাগন গ্রুপে প্রায় সাড়ে ৬ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে।
এ ছাড়াও গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর সাবেক এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সর্বশেষ দফার কঠোর সামরিক হামলার পর গতকাল রোববার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ...
২৪ মিনিট আগে
একই সংখ্যক শ্রমিক, একই যন্ত্রপাতি ও একই মূলধন ব্যবহার করেও এক দেশের উৎপাদন অন্য দেশের তুলনায় অনেক বেশি হতে পারে। এর কারণ উৎপাদনশীলতা। অর্থনীতিতে দীর্ঘমেয়াদে সফলতা নির্ভর করে শুধু শ্রম বা বিনিয়োগের পরিমাণে নয়; বরং একই সম্পদ দিয়ে কত বেশি উৎপাদন করা যাচ্ছে, তার ওপর।
৮ ঘণ্টা আগে
চলতি গ্রীষ্মের বিশ্বকাপ থেকে ইতিহাসের সর্বোচ্চ ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার (প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন পাউন্ড) রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে সংস্থাটি যেখানে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, সেখানে প্রকৃত আয় সেই লক্ষ্যমাত্রাকে
৯ ঘণ্টা আগে
একটি এয়ারলাইনস একটি দেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু বাংলাদেশে গত এক দশকে ৯টি বেসরকারি এয়ারলাইনস, কয়েকটি কার্গো এয়ারলাইনস বন্ধ হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, একটা দেশে কেন এমন হবে? বাংলাদেশে আমরাই প্রথম ব্র্যান্ড নিউ এয়ারক্র্যাফট যুক্ত করেছি। এখন আমরা ৬টি অভ্যন্তরীণ ও ১০টি দেশের ১৪টি গন্তব্যে....
১২ ঘণ্টা আগে