ঢাকা: কোভিড টিকার বাণিজ্য করে বিশ্বে কমপক্ষে নয়জন নতুন বিলিয়নেয়ারের উত্থান ঘটেছে। আজ বৃহস্পতিবার দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স নামের একটি ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে বিবৃতিতে এমনটি বলা হয়েছে। বিবৃতিতে ক্যাম্পেইন গ্রুপটি কোভিড টিকা নিয়ে একচেটিয়া বাণিজ্য বন্ধেরও আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্সের পক্ষ থেকে বলা হয়, নতুন নয়জন বিলিয়নেয়ার টিকার বাণিজ্য করে ১৯ দশমিক ৩ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এই অর্থ দিয়ে স্বল্প আয়ের দেশে সমস্ত লোককে ১ দশমিক ৩ বার টিকা দেওয়া যাবে।
ক্যাম্পেইন গ্রুপটি বলছে, ফোর্বসের ধনী ব্যক্তির তালিকা থেকে তারা এই তথ্য সংগ্রহ করেছে। এই গ্রুপটি কোভিড টিকার পেটেন্ট উন্মুক্ত করে দেওয়ার দাবিতেও প্রচারণা চালিয়ে যাচ্ছে।
এই গ্রুপের অংশীদার হিসেবে কাজ করেছে দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটির বিশেষজ্ঞ আনা মেরিয়ট বলেন, টিকা নিয়ে অনেক ওষুধ কোম্পানি একচেটিয়া ব্যবসার মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করছে। এই বিলিয়নেয়ার তাদেরই মানবরূপ।
গ্রুপটি বলছে, নতুন বিলিয়নেয়ার তৈরি হওয়ার পাশাপাশি টিকা সরবরাহ বাণিজ্যের মাধ্যমে আটজন পুরোনো বিলিয়নেয়ারের সম্পদ ৩২ দশমিক ২ বিলিয়ন ডলার বেড়েছে।
করোনা টিকার বাণিজ্য করে যাঁরা নতুন বিলিয়নেয়ার হয়েছেন তাঁদের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার নির্বাহী কর্মকর্তা স্টিফেন বানসেল এবং জার্মান প্রাণ–প্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের নির্বাহী কর্মকর্তা উগুর শাহীন।
এছাড়া নতুন বিলিয়নেয়ারদের মধ্যে রয়েছেন চীনের টিকা কোম্পানি ক্যানসিনো বায়োলজিকসের তিন সহ–প্রতিষ্ঠাতা।
আগামীকাল শুক্রবার জি২০–এর বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই খবরটি প্রকাশ করা হলো। ইতালিতে অনুষ্ঠেয় ওই সম্মেলনে অস্থায়ীভাবে টিকার পেটেন্ট তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে দরিদ্র দেশগুলোর জন্য টিকার পেটেন্ট উন্মুক্ত করে দেওয়ার পক্ষে মত দিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) বি-৪৮৫-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশীয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে, তাদের মধ্যে অন্যতম ছুটি গ্রুপ। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক...
৫ ঘণ্টা আগে
দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
১০ ঘণ্টা আগে