বিলাসবহুল ১১০টি গাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউজের যুগ্ম-কমিশনার মো. তোফায়েল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারনেট ডি প্যাসেজ সুবিধার আওতায় বিভন্ন সময় এসব গাড়ি দেশে এসেছে। আগামী ৩ ও ৪ নভেম্বর এই গাড়িগুলো নিলামে বিক্রি করা হবে। এনবিআর ও চট্টগ্রাম বন্দরের ওয়েসবাইটে নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আজ শনিবার রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, নিলাম থেকে কেউ গাড়ি কিনতে চাইলে টেন্ডার জমা দিতে হবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও মোংলায় কাস্টম অফিসে রাখা টেন্ডার বাক্সে টেন্ডার আবেদন খামে ভরে জমা দিতে হবে। আগ্রহী কেউ গাড়ি দেখতে চাইলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ছবিসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে আগে থেকে পাস নিতে হবে। গাড়ি পরিদর্শনের তিনদিন আগে এই আবেদন করতে হবে। আর গাড়ি পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে ২৭,২৮ অক্টোবর এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
রাজস্ব বোর্ড জানায়, ক্রেতারা এবার অনলাইন নিলামে অংশ নিতে পারবেন। এজন্য ১৮ অক্টোবর সশরীরে বা অনলাইন প্ল্যাটফর্মে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এনবিআর ও চট্টগ্রাম কাস্টম হাউজের ওয়েবসাইটে নিলামে তোলা পণ্যের বিস্তারিত বিবরণ দু-একদিনের মধ্যে আপলোড দেওয়া হবে। এ নিয়ে পঞ্চমবারের মতো নিলামে তোলা হচ্ছে এসব গাড়ি। তবে আগের চারটি নিলামে একটি গাড়িও বিক্রি হয়নি।
জানা গেছে, পর্যটক সুবিধায় এক দশক আগে এসব গাড়ি এনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পর্যটকেরা। তবে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের ফলে চট্টগ্রাম বন্দর দিয়ে আনার পর আটকে যায় গাড়িগুলো। ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাসের শর্তারোপ করার পরই খালাস না নিয়ে সরে পড়েন পর্যটকেরা। নিলামে তোলা এসব গাড়ির মধ্যে সবচেয়ে দামি মডেলটি হলো যুক্তরাজ্যের তৈরি ল্যান্ড রোভার। এ গাড়ি রয়েছে সাতটি। ১১০টি গাড়ির অর্ধেকই মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ ব্র্যান্ডের। দীর্ঘদিন পড়ে থাকায় এসব গাড়ির অনেকগুলোর চাকা ও ব্যাটারি নষ্ট হয়ে গেছে। অন্য গাড়িগুলোর মধ্যে রয়েছে-ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, জাগুয়ার, লেক্সাস ও মিৎসুবিসি।

মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্স শিটের সম্প্রসারণসহ সব সূচকেই ২০২৬ সালের প্রথম ছয় মাসে শক্তিশালী আর্থিক ফল অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। বহুমুখী ব্যবসায়িক কার্যক্রম, দৃঢ় সুশাসন এবং গ্রাহক কেন্দ্রিক সেবা কৌশলই এই সফলতার মূল ভিত্তি এনে দিয়েছে...
২ ঘণ্টা আগে
কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্যাংকটির প্রধান কার্যালয়ে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালে স্পেকট্রাম বরাদ্দের সময় ১৮ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হয়েছিল এবং তখন থেকে এর প্রধান উদ্দেশ্য ছিল স্পেকট্রাম থেকে রাজস্ব আহরণ করা। তবে গত ১৫–১৮ বছরের দিকে ফিরে তাকালে দেখা যায়, টেলিযোগাযোগ খাত দীর্ঘদিন ধরে বেশ কিছু কাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হয়েছে—যেমন সীমিত স্পেকট্রাম হোল্ডিং
৫ ঘণ্টা আগে
গ্রাহকদের আর্থিক লেনদেনের সেবা আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)
৬ ঘণ্টা আগে