চলতি মাসের ২০ জানুয়ারির পর শুরু হতে যাচ্ছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যদিও প্রতিবছর ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়। তবে এ বছর জাতীয় নির্বাচনের কারণে মেলা শুরু হতে দেরি। মেলা শুরুর জন্য প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে মেলার তারিখ ঘোষণা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী চলবে এই মেলা। যেদিনই শুরু হোক, তা চলবে এক মাস। ইতিমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ স্টল নেওয়ার জন্য আবেদন করেছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া বাড়ানো হয়েছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান আজকের পত্রিকাকে বলেন, চলতি মাসের ২০-২৫ জানুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া সময় সাপেক্ষে মেলা উদ্বোধন করা হবে। মেলায় ৩৩১টি প্যাভিলিয়ন রয়েছে। বিশ্বের ১২-১৪টি দেশ মেলায় অংশগ্রহণ করে আসছে। ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়টি হাইলাইটস করা হবে।
জানা গেছে, দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে। গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। এ বছর মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টলের ভাড়া ন্যূনতম ৩ লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের ৪ লাখ টাকা ও সংরক্ষিত স্টল ৪ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১১ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৩ ঘণ্টা আগে