
রাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। মিটিংয়ে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও হারুনুর রশীদ, রাজশাহী জোনের প্রধান অসীম কুমারসহ সব শাখাপ্রধান, এরিয়া ইনচার্জ, উপশাখা ইনচার্জসহ সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের চলমান কার্যক্রম, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা, করপোরেট সুশাসন, কমপ্লায়েন্স, গ্রাহকসেবা, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ, প্রান্তিক জনগণের অর্থনৈতিক অন্তর্ভুক্তি, কর্মীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকিং কার্যক্রমে সুশাসনের বিকল্প নেই। সর্বক্ষেত্রে নিয়মনীতি সঠিকভাবে পরিপালন নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে ঋণমান বজায় রাখা, খেলাপি ও অবলোপন করা ঋণ আদায়, সুদবিহীন ও স্বল্প সুদের আমানত সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মো. তৌহিদুল আলম খান বলেন, ‘আমরা গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবা নিশ্চিত করতে চাই। এই অঞ্চলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প উদ্যোক্তা ছড়িয়ে-ছিটিয়ে আছে। আমাদের শাখা, উপশাখাগুলোর মাধ্যমে এমএসএমই খাতকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে