সাইবার হামলার ভয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। গত শুক্রবার ভোর ৪টা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ডিএসই কর্তৃপক্ষ সব সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিস্টেম বন্ধ থাকলেও ওয়েবসাইট খোলা ছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সাইবার হামলার আশঙ্কা ছিল। প্রযুক্তিগতভাবে যথেষ্ট নিরাপদ হলেও ওপরের নির্দেশনা থাকায় সতর্কতার অংশ হিসেবে সিস্টেম ও ওয়েবসাইট বন্ধ রাখা হয়।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্তিক আহমেদ শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমরা সতর্কতার জন্য বন্ধ রেখেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রেখেছি।’
এক প্রশ্নের উত্তরে কোনো ধরনের প্রত্যক্ষ হুমকি ছিল না বলে জানান সাত্তিক আহমেদ শাহ। তিনি বলেন, ‘আমাদের যে ধরনের ম্যালওয়্যার নেওয়া আছে, তাতে হামলার আশঙ্কা থাকলেই সতর্কবার্তা চলে আসে। তবে এটা অন্য রকম হুমকি ছিল। সে জন্য আমাদেরকে যেভাবে বলা হয়েছে, সেই অনুযায়ী আমরা বন্ধ রেখেছিলাম।’
এদিকে, ডিএসইর ওয়েবসাইট বন্ধ থাকলেও চালু ছিল সিএসইর ওয়েবসাইট। তবে দুটি এক্সচেঞ্জেরই সিস্টেম বন্ধ ছিল বলে জানান সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, সিএসইর ওয়েবসাইট চালু রয়েছে, বন্ধ হয়নি। অন্যান্য সিস্টেম বন্ধ আছে, তবে ওয়েবসাইট চালু আছে। আর ডিএসইর ওয়েবসাইটও বন্ধ আছে। সাইবার হামলার ঝুঁকি এড়ানোর জন্যই এটা করা হয়েছে।
ঝুঁকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয় আছে। উইন্ডোজের প্রোগ্রামগুলো সম্ভবত কাজ করছিল না। আমি পুরোপুরি নিশ্চিত নই, তবে এ রকম একটা বিষয় আছে।’

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১৬ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে