অনিয়ম ঠেকাতে নতুন নীতিমালার আওতায় আসছে বিমা খাত। এ লক্ষ্যে বিমা কোম্পানিগুলোর পরিচালনায় প্রযোজ্য আইন ও প্রবিধানের পরিপালন বিষয়ে সংশোধিত নির্দেশিকা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নীতিমালা চূড়ান্ত করতে অংশীজনদের সঙ্গে বৈঠকও করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এরই মধ্যে করপোরেট গভর্ন্যান্স নির্দেশিকার খসড়া প্রণয়ন করা হয়েছে, যা ১৯ সেপ্টেম্বর ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণ ও বিমা খাতসংশ্লিষ্টদের মতামত চায় আইডিআরএ। মতামত দেওয়ার জন্য গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে বেশ কিছু বিমা কোম্পানি লিখিত মতামত জানিয়েছে।
এ বিষয়ে আইডিআরএর মুখপাত্র জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘খসড়া প্রকাশ করে জনসাধারণ ও অংশীজনে মতামত চাওয়া হয়েছিল। কিছু বিমা কোম্পানি মতামত দিয়েছে। কারণ, আলোচনার মাধ্যমেই সর্বোত্তম নীতি প্রণয়ন সহজ হবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক মাইন উদ্দীন বলেন, করপোরেট গভর্ন্যান্স নীতিমালা বাস্তবায়ন করবে আইডিআরএ। নিয়ন্ত্রক সংস্থা শক্তিশালী বা তাদের অভিপ্রায় ভালো না হলে শুধু নীতিমালা কোনো কাজে আসবে না।
খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, দুজন নিরপেক্ষ পরিচালকসহ একটি বিমা কোম্পানির বোর্ডে পরিচালকের সর্বোচ্চ সংখ্যা হবে ২০। এ ছাড়া পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগের জন্য একটি সুস্পষ্ট পদ্ধতি থাকবে। আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত বা বাংলাদেশে কিংবা অন্য কোথাও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণখেলাপি বলে প্রমাণিত ব্যক্তি বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন না। এ ছাড়া ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত, জালিয়াতি, আর্থিক অপরাধ বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিও পরিচালক হতে পারবেন না।
পরিচালনা পর্ষদের চেয়ারপারসন কোম্পানির নন-এক্সিকিউটিভ পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবেন। প্রত্যেক পরিচালককে তাঁদের নিয়োগের ১৫ দিনের মধ্যে নিজের ও পরিবারের যেকোনো বিমা কোম্পানিতে থাকা শেয়ারের বিশদ বিবরণ আইডিআরএর কাছে জমা দিতে হবে। তিনি বা পরিবারের কেউ অন্য কোনো প্রতিষ্ঠানে পরিচালক অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে অধিষ্ঠিত হলে বিস্তারিত জানাতে হবে।

সরকারি আমদানি বিল, বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ এবং ঈদ-পরবর্তী সময়ে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রভাবে আবারও চাপে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রাবাজার। এরই প্রভাবে আন্তব্যাংক বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১২৩ টাকায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, বাজারে বড় ধরনের অস্থিরতা না থাকলেও...
১৩ ঘণ্টা আগে
প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির স্বপ্ন নিয়ে শুরু হওয়া খুলনার হাই-টেক পার্ক এখনো বাস্তবায়নের অপেক্ষায়। অনুমোদনের প্রায় ৯ বছর পরও শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানো হচ্ছে। বর্তমানে কাজের অগ্রগতি ৪৫ শতাংশ।
১৩ ঘণ্টা আগে
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অধিকাংশ উপজেলা ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী লাখ লাখ মানুষের চরম দুর্ভোগ লাঘবের লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি...
২১ ঘণ্টা আগে
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজযাত্রীদের পরিবহন করতে চায় তারা। সবশেষ ২০২৬ সালের হজযাত্রীদের জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। হজ প্যাকেজের একটি বড় অংশ বিমান ভাড়ায় খরচ হয়।
১ দিন আগে