বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ‘বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন’-এর (বারভিডা) নেতারা। আজ মঙ্গলবার সচিবালয়ে এ বৈঠক হয়েছে বলে সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বারভিডার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এ সংগঠনের প্রেসিডেন্ট আবদুল হক। দেশের সড়ক পরিবহন খাতে বিশ্বসেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব বাহন আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন তিনি। বৈঠকে বারভিডার পক্ষ থেকে তুলে ধরা বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বারভিডা প্রতিনিধিদলে সংগঠনের সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, সাবেক সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট-১ সাইফুল ইসলাম সম্রাট, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) সভায় উপস্থিত ছিলেন।

মূল্যস্ফীতিতে ভুগছে মানুষ। দেশের আর্থিক খাতের অবস্থা দুর্বল। মন্থর অবস্থায় বেসরকারি বিনিয়োগ। রাজস্ব আদায়ের পরিস্থিতিও সন্তোষজনক নয়। আছে বৈদেশিক মুদ্রার চাপ। এসবের মধ্যেও আছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। এমন এক পরিস্থিতিতে নিজেদের প্রথম বাজেট দিতে যাচ্ছে নতুন সরকার।
৩ ঘণ্টা আগে
সরকারি সড়ক উন্নয়নকাজের বিটুমিন সরবরাহে গ্রাহককে হয়রানির অভিযোগ ওঠার পর সরিয়ে দেওয়া হলো যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মাসুদুল ইসলামকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জরুরি নির্দেশনায় যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (এইচআর) ও কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব)....
১০ ঘণ্টা আগে
আইডিএলসি ফাইন্যান্সের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ অর্থবছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ লভ্যাংশ (শেয়ারপ্রতি ১.৫০ টাকা) এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেন, যা এজিএমে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও ক্লিনিক্যাল নার্সিং সেবার সক্ষমতা উন্নয়নে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব নার্সিং সার্ভিসেস ফেইজ-২ (সিবিএনএস-২)’ প্রকল্পের ফলাফল ঘোষণা করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আজ বৃহস্পতিবার এক সেমিনারের এ ফলাফল ঘোষণা করা হয়।
১২ ঘণ্টা আগে