মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার-সংকটসহ বৈশ্বিক অর্থনীতির নানা প্রতিকূলতার প্রেক্ষাপটে দেশে পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়। এর মধ্যেও রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউসে রেকর্ড রাজস্ব আদায় হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ হাজার ৫৬২ কোটি ৭২ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪২ শতাংশ। তবে কাস্টমসের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৬৬ শতাংশ কম প্রবৃদ্ধি হয়েছে। রাজস্বের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৬১৬ কোটি টাকা। টাকার হিসাবে ৯ হাজার ৫৩ কোটি ২৮ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
কাস্টমস কর্মকর্তারা বলছেন, ডলার-সংকটের কারণে ব্যবসায়ীরা প্রত্যাশামতো ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে পারেননি। এ কারণে কিছুটা পণ্য কম আমদানি হয়েছে। বৈশ্বিক অর্থনীতির মন্দাভাব ও ডলার-সংকট কাটিয়ে উঠলে চট্টগ্রাম কাস্টম হাউসে রাজস্ব আদায় অনেক বেড়ে যাবে।
চট্টগ্রাম কাস্টমসে প্রতিবছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ছে। লক্ষ্যমাত্রা পূরণ থেকে পিছিয়ে থাকলেও সামগ্রিকভাবে গত বছরের তুলনায় ৫ হাজার ৯০৪ কোটি ৯১ লাখ রাজস্ব আয় বেড়েছে, যা খুবই ইতিবাচক। মূলত কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতায় মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি কমে গেছে। জানা গেছে, চট্টগ্রাম কাস্টমসে গত ২০২০-২১ অর্থবছরের প্রথমবারের মতো ৫১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়। পরের অর্থবছর ২০২১-২২-এ আদায় হয় ৫৯ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬১ হাজার ৪৬৪ কোটি ৭২ লাখ টাকা।

আজ রোববার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি।
৪ ঘণ্টা আগে
দেশের অর্থনীতির বাস্তব চিত্র বোঝা এখনো অনেকাংশে নির্ভর করে দেরিতে পাওয়া ও বিচ্ছিন্ন তথ্যের ওপর। ফলে নীতিনির্ধারণ থেকে শুরু করে বাজেট পরিকল্পনা—সব ক্ষেত্রেই থেকে যায় সময়ের ব্যবধান ও অনিশ্চয়তা। এই বাস্তবতা বদলে হালনাগাদ অর্থনীতি পরিমাপের সক্ষমতা গড়ে তুলতে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান....
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উদ্বোধন করেছে দেশের নম্বর ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ফ্রিজের নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড বাই সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট...
১ দিন আগে
আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রয়োজনীয় সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান। এ সিদ্ধান্তের ফলে বন্দরে পণ্য আটকে থাকার কারণে আমদানিকারকদের যে অতিরিক্ত খরচ বা ড্যামারেজ...
১ দিন আগে