এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) সদস্যদেশগুলোর মে ও জুনের আমদানির বিল পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ। ৮ জুলাই এই বিল পরিশোধ করা হবে, যার পরিমাণ ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। এই অর্থ পরিশোধের পর গ্রস রিজার্ভ নেমে যাবে ২৯ বিলিয়নের ঘরে, যা বর্তমানে ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহে আকু বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে দাঁড়াতে পারে ২৯ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে। এই হিসাব প্রাথমিক, সুনির্দিষ্ট তথ্য মিলবে বিল পরিশোধ ও হিসাব সমন্বয়ের পর। তবে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভে কোনো পরিবর্তন আসবে না। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ বা এনআইআরের পরিমাণ ২০ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ৮ জুলাইয়ের মধ্যে আকুর বিল পরিশোধ হওয়ার কথা রয়েছে। আকু বিল পরিশোধের পর নিট রিজার্ভ হিসাব করা হয়। এ জন্য আকুসহ অন্যান্য বিল পরিশোধে নিট রিজার্ভে কোনো পরিবর্তন আসে না। তবে রিজার্ভ থেকে যদি ডলার বিক্রি হয় বা সরকার তার কোনো প্রকল্পে বিনিয়োগ বা ঋণ দেয়, তাহলে নিট রিজার্ভে প্রভাব পড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালের জুলাইয়ের পর থেকে বিল পরিশোধের পরিমাণ ওঠানামা করলেও ২০২৩ সালে প্রতি দুই মাস অন্তর পরিশোধ ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আবার পরিশোধ বাড়তে থাকে। সর্বশেষ মে-জুন মাসে তা তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
আরও খবর পড়ুন:

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে তাজা ফল, পাট ও চামড়াজাত পণ্যসহ উচ্চমূল্যের বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
৯ ঘণ্টা আগে
দেশে শহরকেন্দ্রিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলো এখন গ্রামমুখীও হচ্ছে। তবে সেখানে বেশি খরচে শাখা খোলার পরিবর্তে ব্যাংকিং সেবার দ্রুত বিস্তার ঘটাচ্ছে কম খরচে ছোট পরিসরের উপশাখায় ভর করে। স্থানীয় আমানত সংগ্রহে ব্যাংকগুলোর এ বিকল্প কৌশলের সুফলও আসছে।
১৮ ঘণ্টা আগে
৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার...
২১ ঘণ্টা আগে
বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই এলিভেটর ব্র্যান্ড ওটিস এলিভেটর এবং সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে