প্রথা অনুযায়ী আগামীকাল ১ জুলাই ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনে ব্যাংক হলিডে পালিত হচ্ছে। ফলে দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। তবে ব্যাংকের অফিসগুলো খোলা থাকবে এবং লেনদেন ছাড়া অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম চলবে। একই দিনে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও।
বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটি একচেঞ্জ কমিশনের (বিএসইসি) থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবছর ১ জুলাইকে ‘অর্ধবার্ষিক সমাপনী দিবস’ হিসেবে বিবেচনা করা হয়। এদিন ব্যাংকগুলো প্রথম ৬ মাসের হিসাব-নিকাশ গুছিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়ে থাকে।
এই উপলক্ষে আগামীকাল ব্যাংকের কোনো শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ সব ধরনের লেনদেন। তবে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
এদিকে ব্যাংক হলিডের প্রভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। কারণ পুঁজিবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়।

চামড়া ব্যবসায়ীদের জন্য আগের ঋণের বকেয়া না মিটিয়েই নতুন ঋণ নেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঋণের শর্ত শিথিল করে আজ মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
২ ঘণ্টা আগে
জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে ‘মিক্সড ফ্লিট’ গঠনে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাস। আজ মঙ্গলবার (৫ মে) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহে।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি ঘিরে উদ্বেগের কোনো কারণ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আন্তর্জাতিক চুক্তি সবসময়ই দুই পক্ষের স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠে, যেখানে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করার চেষ্টা থাকে।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন থেকে ভালোমানের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৪০ হাজার ৩০২ টাকা।
৯ ঘণ্টা আগে