অনুমতি ছাড়াই চার বছর কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরি হারালেন আসমা উল হুসনা নামের এক সহকারী রাজস্ব কর্মকর্তা। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) কর্মকর্তা ছিলেন।
গত ১১ নভেম্বর এ—সংক্রান্ত আদেশ জারি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সই করেছেন সংস্থার চেয়ারম্যান আবদুর রহমান খান।
এনবিআরের আদেশ থেকে জানা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (দক্ষিণ) সহকারী রাজস্ব কর্মকর্তা আসমা উল হুসনা পানগাঁও কাস্টমস হাউসে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৩১ আগস্ট থেকে অনুমোদন ছাড়াই তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে তাঁর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’ ২০১৮ এর বিধি—৩ (গ) অনুযায়ী ‘পলায়ন’—এর অভিযোগে বিভাগীয় মামলা হয়।
এক স্মারকের মাধ্যমে ২০২১ সালের ১০ আগস্ট অভিযোগনামা ও অভিযোগ বিবরণী আসমা উল হুসনার স্থায়ী ও বর্তমান ঠিকানায় প্রেরণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) বরাবর পাঠানো হয়। এরপর ১ নভেম্বর এক স্মারকের মাধ্যমে এনবিআরকে কমিশনারেট জানায় রেজিস্টার্ড ডাকযোগে সেগুলো পাঠানো হলেও তিনি এখন পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরে কোনো প্রকার যোগাযোগ করেননি।
এনবিআর আরও জানায়, আসমা উল হুসনা নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিল করেননি। ব্যক্তিগত শুনানির জন্য আগ্রহও প্রকাশ করেননি। পরবর্তীতে বিভাগীয় ওই মামলার বিষয়ে ওই কমিশনারেটের উপ-কমিশনার কাঞ্চন রানী দত্তকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কাগজপত্রাদি পর্যালোচনা করে পাওয়া দলিলাদির বিশ্লেষণে আসমা উল হুসনার অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগটি প্রমাণিত হয়। পলায়নের (ডেসারশন) অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পরবর্তীতে ২০২৩ সালের ৯ মে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ আসমা উল হুসনার স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথাযথ পদ্ধতিতে পাঠানোর জন্য চলতি বছরের ১০ মে ঢাকা দক্ষিণের কমিশনারেটের চিঠি দেওয়া হয়। রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হলেও এবারও তা ফেরত আসে বলে ২১ এপ্রিল এনবিআরকে জানানো হয়।
এনবিআর জানিয়েছে, দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে জবাব দাখিল করার নির্দেশনা থাকলেও আসমা উল হুসনা করেননি। সার্বিক বিষয় পর্যালোচনা করে তাঁকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৩) (গ) বিধি অনুযায়ী ‘চাকরি হতে অপসারণ’ গুরুদণ্ড প্রদানের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চায় এনবিআর। পিএসসি সম্মতি দেওয়ায় আসমা উল হুসনাকে চাকরি হতে অপসারণ করা হলো।

দেশের রপ্তানিকারকদের ঋণ দিতে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) নামে একটি বিশেষ তহবিল আছে। এই তহবিলের অর্থের জোগান দেওয়া হয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। বর্তমানে তহবিলটির আকার ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এটা বাড়িয়ে ৫ বিলিয়ন ডলার করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
৯ ঘণ্টা আগে
সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি এখনো সন্তোষজনক নয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি ৫৩ লাখ টাকা।
১০ ঘণ্টা আগে
করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেইন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। পাশাপাশি সংগঠনটি নিম্ন আয়ের স্তরের কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবও দিয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে তিনি এক কোটি কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি...
১৩ ঘণ্টা আগে