
জাতীয় পেনশন স্কিমে নিজেদের অংশগ্রহণ না করার দাবিতে শিক্ষকেরা যখন আন্দোলনে, তখন স্কিমের গতি বাড়াতে আরও সাত ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করল সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। এসব ব্যাংকের মধ্যে রয়েছে, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আজ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
এ সময় সাত ব্যাংকের এমডি, সিইওসহ অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে সই করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যাংকের এমডি ও সিইওরা।
সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই সাত ব্যাংক সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন স্কিমে জনগণকে নিবন্ধনকাজে সহায়তাসহ নিবন্ধনকারীর সাবস্ক্রিপশন গ্রহণ করবে। এ ছাড়া ব্যাংকগুলো গ্রাহককে সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের জন্য শাখা ব্যবস্থাপকেরা সহায়তা প্রদান করবেন।
এর আগে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক পিএলসির সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে ‘অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি’ (অ্যালকো) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল হুদাসহ...
২০ মিনিট আগে
তরুণদের সৃজনশীলতা, কৌশলগত চিন্তা ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিজনেস অ্যান্ড কমিউনিকেশন ক্লাব আয়োজিত ‘ফ্রেশ প্রেজেন্টস ক্রিয়েটিভ ২০২৬ ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে...
২৫ মিনিট আগে
বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি হওয়ার অভিযোগ পেলেও বেসরকারি আমদানিকারক ও অপারেটর কোম্পানিগুলো সরকারকে জানিয়েছে, দেশে পণ্যটির কোনো জোগান সংকট নেই। রয়েছে পর্যাপ্ত মজুতও।
৩ ঘণ্টা আগে
ব্রোকারেজ হাউসের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড (আইপিএফ) থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ সোমবার ডিএসই আয়োজিত ‘আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের’ মাধ্যমে...
৩ ঘণ্টা আগে