প্রায় এক মাস পর দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্যপদে চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে গত সোমবার এ-সংক্রান্ত পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আপেল মাহমুদ (লাইফ), মেঘনা ইনস্যুরেন্সের সাবেক সিইও মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), সাবেক অতিরিক্ত সচিব ফজলুল হক (প্রশাসন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল সদস্য (আইন)।
এ বিষয়ে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার পরিবর্তনের পর গত ৭ নভেম্বর আইডিআরএর চার সদস্য পদত্যাগ করেছিলেন। এরপর তাঁদের স্থলে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা সবাই আজ (গতকাল) যোগদান করেছেন।’
নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা-৫-এর উপধারা-২ অনুযায়ী এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি, যা আগে ঘটে, সে সময়ের জন্য তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস পিএলসি ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড চীনের খ্যাতিমান প্রতিষ্ঠান গুয়াংসি ইউফেং কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে...
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন প্রবাসী আয় বা রেমিট্যান্স; যা দেশের বৈদেশিক মুদ্রার জোগান, বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও প্রবাসী পরিবারের জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ভূরাজনৈতিক সংকটের মধ্যে অতি সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরব
১৪ ঘণ্টা আগে
জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
১৯ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
২১ ঘণ্টা আগে