
দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে একসঙ্গে কাজ করবেন বাংলাদেশ ও কানাডার ব্যবসায়ীরা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্সের (সিএইচসিসি) ব্যবসায়ীরা এ আশাবাদ ব্যক্ত করেছেন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক নেটওয়ার্কিং ডিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা এ বিষয়ে নিজেদের আগ্রহের কথা তুলে ধরেন।
এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, কানাডীয় বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে এফবিসিসিআই।
বাংলাদেশে সফররত কানাডিয়ান হিন্দু চেম্বারের ব্যবসায়ীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করে এফবিসিসিআই। এ সময় দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে একটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সভাও অনুষ্ঠিত হয়।
কানাডার ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ সরকার স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য কর অব্যাহতি, ওয়ান-স্টপ পরিষেবাসহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার।
তিনি কানাডার ব্যবসায়ীদের বাংলাদেশের ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তৈরি পোশাক খাত, পাট ও পাটজাত পণ্য, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, পর্যটনসহ আরও কিছু খাতে বিনিয়োগের আহ্বান জানান।
প্রতিনিধিদলের নেতা কানাডিয়ান হিন্দু চেম্বার অব কমার্সের (সিএইচসিসি) সভাপতি নরেশ কুমার নারায়ণ ভাই চাভদা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দারুণ ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
এ সময় এফবিসিসিআইয়ের নেতাদের কানাডা সফরের আমন্ত্রণ জানান সিএইচসিসি সভাপতি নরেশ কুমার নারায়ণ।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালীসহ সংগঠনের পরিচালকেরা উপস্থিত ছিলেন।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে