
গলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা।
মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রসেদা বেগম বলেন, বাড়ির আঙিনায় লিচু গাছের নিচের খেলা করছিল সিয়ামসহ অন্য শিশুরা। গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় সিয়ামের গলায় বিচি আটকে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে সবাই সেখানে ছুটে যান। সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও প্রতিবেশীরা। চিকিৎসক সেখানে সিয়ামকে মৃত ঘোষণা করেন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজীব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে। ইমারজেন্সি বিভাগে শিশুটির গলায় আটকে থাকা লিচুর বিচি বের করেছেন চিকিৎসক। বিচি গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে সে মারা গেছে।
এ ঘটনার পর সিয়ামের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সিয়ামের চাচাতো বড় ভাই মামুনুর রশিদ বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় সিয়ামকে দাফন করা হবে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে