Ajker Patrika
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২২: ৩৯
‘এমপি হলে প্রথম কাজ খোলাবাজারে সার বিক্রি’
ভূল্লী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে ফয়সল আমীন। ছবি: আজকের পত্রিকা

এমপি হলে প্রথমে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপিদলীয় প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন। আল্লাহর ইচ্ছায়, আপনাদের দোয়ায় ও সমর্থনে আমি যদি পার্লামেন্টে যেতে পারি, তবে আমার প্রথম কাজ হবে আপনাদের জন্য খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা।’

গতকাল রোববার রাতে ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার বড়গাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ফয়সল আমীন এসব কথা বলেন।

মির্জা ফয়সল আমীন বক্তব্যের একপর্যায়ে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘খোলাবাজারে সার বিক্রি করলে কোনো সমস্যা থাকবে?’ তাঁর এই প্রশ্নের জবাবে উপস্থিত সবাই একযোগে ‘না’ শব্দ উচ্চারণ করে তাঁর প্রস্তাবে সায় দেন।

এ সময় এলাকার নারী ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফয়সল আমীন বলেন, ‘আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন—এ এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে কাজ করার সুযোগ দিন।’

নিজের পরিবার প্রসঙ্গে ফয়সল আমীন বলেন, ‘আমার ভাই (রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আপনাদের জন্য দীর্ঘদিন কাজ করেছেন। এই এলাকার অনেক মুরব্বি আমার বাবাকেও চেনেন; তিনিও বহু বছর এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমিও আপনাদের পাশে থাকতে চাই।’

এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত